চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের তিনদিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:10 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2022
in কক্সবাজার, জনপদ
A A
নিখোঁজ ব্যবসায়ীর ছবি, কক্সবাজারের তিনদিন ধরে নিখোঁজ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ ব্যবসায়ী জসিমের লাশ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার মোহাম্মদ হানিফ মাওলা নামে আরেক ব্যবসায়ীর তিনদিন ধরে সন্ধান মিলছে না বলে জানা গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পাহাড়ে পাওনা টাকা চাইতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। সবজি ব্যবসায়ী হানিফের বাড়ি হলদিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাছিরপাড়ায়।

গত ১৪ ফেব্রুয়ারি (সোমবার) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ায় যাওয়ার পর আর ফিরে না আসায় উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার।

হানিফের শ্যালক কামাল উদ্দিন বলেন, সবজি কিনতে সোমবার হিলটেক হেডম্যানপাড়ার বৈদ্যেরছড়া এলাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন হানিফ। তার পর থেকেই তিনি নিখোঁজ। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানায়ও অভিযোগ জানানোর চেষ্টা চলছে বলে জানান কামাল। তাকে জীবিত ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চেয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা বলেন, ‘ওইদিন সকাল ৯টায় আমার বাড়ি এসেছিল হানিফ। এরপর সোনাইছড়ির হেডম্যানপাড়ায় পাওনা টাকার জন্য এক বাড়িতে গেছে।’

Tags: কক্সবাজার
Previous Post

মিথ্যা অজুহাতে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

Next Post

গোল মিসের মিছিলে ব্যথিত জাভি

Next Post
জাভি স্প্যানিশ ফুটবল কোচ মাঠে দাঁড়িয়ে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল মিসের মিছিলে ব্যথিত জাভি

মেসি পিএসজির জার্সিতে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ ওয়ানের জনপ্রিয়তা বাড়িয়েছে পিএসজি: মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT