চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের আশ্রয়কেন্দ্রে ৫০ হাজার মানুষ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:24 অপরাহ্ন 29, মে 2017
in বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ‘মোরা’র ১০নং মহাবিপদ সংকেতের পর আশ্রয়কেন্দ্রে ছুটে আসছে উপকূলের মানুষ। কক্সবাজার জেলা প্রশাসনের তথ্যমতে এ পর্যন্ত জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সন্ধ্যার পর থেকে কক্সবাজার শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে তারা।

একইসঙ্গে জেলার কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়েকেন্দ্রে ঠাই নিয়েছে দুর্যোগকবলিত এলাকার মানুষ। আশ্রয় নেয়া এসব অসহায় মানুষদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা সহ নিরাপত্তার ব্যবস্থাও করছে জেলা প্রশাসন।

নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষজন জানিয়েছে, ঘূর্ণিঝড় মোরা’র ১০নং মহাবিপদ সংকেতের খবর মাইকে প্রচার করার পর তারা গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছে। এখানে তারা নিজেদের নিরাপদ মনে করছে।

এদিকে, ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার ৫৩৮ টি আশ্রয়কেন্দ্র খুলে দেয়ার পাশাপাশি নেয়া হয়েছে নানা ব্যবস্থা। এসব আশ্রয়কেন্দ্রে অন্তত ২ লাখেরও বেশী মানুষকে আশ্রয় দেয়া হবে। একারণে গঠন করা হয়েছে ৮৮ টি মেডিকেল টিম। প্রস্তুত রাখা হয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় থাকা ৪১৪ টি ইউনিটের ৬ হাজার ১০ জন স্বেছাসেবক এবং রেড ক্রিসেন্টের ১৫ হাজার স্বেছাসেবক কর্মী।

এছাড়া মোরা’র কারণে কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সিভিল এভিয়েশন। সেইসঙ্গে টেকনাফ স্থলবন্দরও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Tags: ঘূর্ণিঝড় মোরা
Previous Post

টাইগার উডস গ্রেপ্তার

Next Post

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মত দিয়েছেন তিন এমিকাস কিউরি

Next Post

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মত দিয়েছেন তিন এমিকাস কিউরি

মরার ‘মোরা’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT