চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:08 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
প্রধান অতিথি ও অতিথিরা কক্সবাজারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবি তাজুল ইসলাম বলেছেন, আধুনিক পর্যটন নগরী হিসাবে কক্সবাজারকে সাজাতে যা যা করা প্রয়োজন তা সবই করা হবে। সেই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, কক্সবাজারে পরিকল্পনা ভিত্তিক উন্নয়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্টার প্ল্যান তৈরি করতে বলেছেন। সে মাস্টার প্ল্যান তৈরীর কাজ যথা শীঘ্র সম্ভব শুরু করা হবে।

কক্সবাজারের জাতীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে কক্সবাজারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক মতবিনিময় সভায় জনপ্রতিনিধিদের বিভিন্ন আবেদন ও দাবি দাওয়ার জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবি তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ও সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

কক্সবাজার শহরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজারের সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবি তাজুল ইসলামকে নগরীর চাবি উপহার ও সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে শুভেচ্ছা উপহার দেন কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সেসময় মতবিনিময় সভায় কক্সবাজার জেলার সকল জনপ্রতিনিধিদের কথা মন্ত্রী ও সিনিয়র সচিব মনোযোগ সহকারে শুনে তা পূরণ করা হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

Tags: কক্সবাজারপর্যটন নগরী
Previous Post

একদিকে তিন সেঞ্চুরি, অন্যদিকে তাসকিন ঝড়

Next Post

মুক্তির দিনেই ঢাকাই দর্শকের প্রশংসায় ‘গণ্ডি’

Next Post
গণ্ডি সিনেমার পোস্টার যেখানে তিনজন চরিত্র দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনেই ঢাকাই দর্শকের প্রশংসায় ‘গণ্ডি’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধারাবাহিক ব্যর্থতা বিএনপিকে হতাশায় ফেলেছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT