চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কওমি আলেমদের সরকারি চাকরিতে নিয়োগ অব্যাহত থাকবে

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
6:35 অপরাহ্ন 05, মার্চ 2018
in বাংলাদেশ
A A

কওমি মাদ্রাসা ভিত্তিক ১ হাজার ১০ জন আলেমকে সরকারি চাকরিতে নিয়োগের দিন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি জানিয়েছেন কওমি মাদ্রাসার আলেমদের সরকারি চাকরিতে নিয়োগের এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সোমবার বায়তুল মোকারম মসজিদে ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কওমী নেসাবের শিক্ষকদের তিন দিনব্যাপী ওরিয়েন্টশন প্রশিক্ষণ কর্মসূচি ২০১৮’র  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: কওমি আলেমরা এখন আলিয়া মাদ্রাসার আলেমদের সমমর্যাদা সম্পন্ন। তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও অনেক কওমি আলেমকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

বজলুল হক হারুণ বলেন: প্রধানমন্ত্রী আসল জায়গায় হাত দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন ধর্মীয় শিক্ষা ব্যাতীত কোনো শিক্ষাই পরিপূর্ণ নয়। তাই তিনি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান এবং এবং কওমি আলেমদের সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে ১ হাজার ১০ জন আলেমকে সোমবার নিয়োগ দেয় সরকার।

২০১৭ সালের ১৩ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।

সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর তিন দিনের এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন কওমি আলেমরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ।

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

Tags: কওমী মাদ্রাসা
Previous Post

যমজ সন্তানের মা হলেন সানি

Next Post

হামলাকারীদের খুঁজে বিচারের মুখোমুখি করা হবে: আইজিপি

Next Post

হামলাকারীদের খুঁজে বিচারের মুখোমুখি করা হবে: আইজিপি

আওয়ামী সরকার হত্যা গুম খুনের সওদাগর: রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT