চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কংগ্রেসের শীর্ষ পদে থাকতে চান না গান্ধি পরিবারের কেউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 24, আগস্ট 2020
in আন্তর্জাতিক
A A
ভারতীয় রাজনীতিবিদরা একসঙ্গে চলছেন, মহিলারা ও পুরুষরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ পদে থাকতে চাইছেন না ঐতিহ্যবাহী গান্ধি পরিবারের কেউই।

অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রীর পদে সোনিয়া গান্ধি আর থাকতে চান না বলে রোববার দলকে এক চিঠিতে জানিয়ে দিয়েছেন।

এ নিয়েই আজ দলের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়।

এনডিটিভি বলছে, এর আগে কংগ্রেসের ২০ জনেরও বেশি প্রবীণ নেতা একটি চিঠি দিয়ে দলের জন্য “পূর্ণ সময়ের সভাপতি” নিয়োগের দাবি জানান। তারপরেই জল্পনা তুঙ্গে ওঠে যে, সোনিয়া গান্ধি (৭৩) এখনি পদত্যাগ করবেন নাকি নতুন সভাপতি সন্ধানের জন্য দলকে একটি সময়সীমা দেবেন। এরপর তড়িঘড়ি করে আজই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল বৈঠকে বসে কংগ্রেসের কার্যকরী কমিটি।

গত শনিবার মোট ২৩ জন শীর্ষ নেতা একজন যোগ্য মুখ চেয়ে চিঠি লেখেন সোনিয়াকে। একটি সূত্র বলছে, এর পরে নাকি ঘনিষ্ঠমহলে পদত্যাগের কথা জানান সোনিয়া ও পাল্টা চিঠি লিখে তার এই ইচ্ছার কথা জানান।

অন্যদিকে রাহুল গান্ধি বলেছেন, তিনি কোনোভাবেই কংগ্রেস সভাপতি পদে ফিরে আসতে চান না, বরং দলের হয়ে কাজ চালিয়ে যাবেন এবং বিজেপি নেতৃত্বাধীন আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করবেন।

এছাড়া তার মায়ের অসুস্থতার সময় কেন দলীয় নেতারা শীর্ষ পদ নিয়ে চিঠি লিখলেন সে বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাহুল গান্ধি।

আরেকটি সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধিও পরিষ্কার করে জানিয়ে দেন যে, তিনি দলের শীর্ষপদের দায়িত্ব নিতে ইচ্ছুক নন।

এই অবস্থায় দলের নেতৃত্বে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সাধারণ সদস্যরাও দিকভ্রষ্ট হয়ে পড়ছেন বলে দাবি করা হয়।

কংগ্রেসের সিনিয়র সদস্যদের পক্ষ থেকে চিঠিতে দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে নির্বাচনেরও আহ্বান জানানো হয়।

গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পরেই রাহুল গান্ধি দলের শীর্ষ পদ ছাড়েন। তারপরেই ৭৩ বছর বয়সী সোনিয়া সাময়িকভাবে দলের হাল ধরেন। কিন্তু নিজের স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে কিছুদিন ধরেই দায়িত্ব ছাড়ার কথা বলে আসছেন।

দলটির তরুণ নেতারা মনে করছেন, দলের সিদ্ধান্তহীনতার ফলেই জনসমর্থন কমছে। এই অবস্থা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যাবে ততই কংগ্রেসের জন্য মঙ্গলদায়ক।

Tags: কংগ্রেসভারত
Previous Post

করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিয়েছে সরকার

Next Post

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৭ জন আরও ৪ দিনের রিমান্ডে

Next Post
সিনহা হত্যা মামলার তদন্তে এপিবিএন’র ৩ সদস্যের রিমান্ড আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৭ জন আরও ৪ দিনের রিমান্ডে

ক্রিকেটার মাঠে প্রস্তুত, ব্যাগে ক্রিকেটের সরঞ্জাম নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন জায়গা, নতুন দিন, রুটিন একই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT