চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ও যাই বলে আমি তাই শুনি: পড়শি

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
5:20 পূর্বাহ্ন 17, জুলাই 2015
in বিনোদন
A A

শোবিজ অঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি। এবারে ঈদ তিনি কীভাবে উদযাপন করবেন; ঈদের দিন কোন পোশাকটা পড়বেন কিংবা কোথায় বেড়াতে যাবেন এসব নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। এসব ভক্তদের জন্য চ্যানেল আই অনলাইনের মাধ্যমে পড়শি জানিয়েছেন এই ঈদকে নিয়ে তার পরিকল্পনার কথা।

চ্যানেল আই অনলাইন: কোথায় ঈদ করছেন?

পড়শি: ঈদে ঢাকাতেই আছি। নানু বাড়িতে ঈদ করবো। কাজের চাপের কারণে আসলে সারাবছর কারো সঙ্গে দেখাই হয় না। এই একটি সময় নানু বাড়ির সবার সঙ্গে দেখা হয়।

চ্যানেল আই অনলাইন: ঈদে স্পেশাল রান্না করার পরিকল্পনা আছে?
পড়শি: আসলে নিজের হাতে রান্না করার চেয়ে মাকে সাহায্য করাটাই বেশি হবে। তারপরও ভাবছি দু’একটা মিষ্টি আইটেম করা যায় কি না। তবে এখনো কোনো পরিকল্পনা করেনি।

চ্যানেল আই অনলাইন: ঈদ শপিং এ কি কি কেনা হলো?
পড়শি হেসে বললেন, এবারের রোজাটা আমার জন্য বরকত হয়ে এসেছে। সবকিছুই বেশি বেশি পেয়েছি। ঈদের সব পোশাক  উপহার পেয়েছি। তাই কিছুই কিনতে হয়নি। শুধু টুকটাক পছন্দের জিনিসগুলোই কেনা হয়েছে।

চ্যানেল আই অনলাইন: ঈদে শপিং করলে কিরণমালা, রাইকিশোরী, পাখি কোন পোশাকটি কিনতেন আপনি?
পড়শি: আমার ভারতীয় পোশাক একদম পছন্দ না। দেশীয় ডিজাইনের বাহরি রঙের পোশাক খুব পছন্দ করি। তাই একটিও কিনে টাকা অপচয় করতাম না।

চ্যানেল আই অনলাইন: ঈদের সকালে কি ধরণের পোশাক পড়বেন?
পড়শি: ঈদের সকালে একটু হালকা সুতি পোশাক পড়তেই আমার ভালো লাগে। ভাবছি হালকা ডিজাইনের উপর সুতি সালোয়ার কামিজ পড়বো।

চ্যানেল আই অনলাইন: ঈদের সেলামি নিয়ে কিছু বলুন?
পড়শি: ঈদ সেলামি নিয়েই বেশি মজা। যেহেতু নানু বাড়িতে ঈদ করা হয়। সেহেতু মামা, নানু এবং বড় ভাইরা থাকে। তারা নামাজ পড়ে ঘরে ঢুকতেই আমি দৌড় দিয়ে সালাম করে সেলামি নিয়ে পালিয়ে যাই। কারণ এক মিনিটি দেরি হলেই লম্বা লাইনে পড়তে হয়।

চ্যানেল আই অনলাইন: গত বছরের ঈদ সম্পর্কে কিছু বলুন?
পড়শি: গতবছরের ঈদ সেলামি নিয়ে খুব মজার একটি ঘটনা ঘটেছে। পঁচিশ’শো টাকা ঈদ সেলামি আমার ভাই ছিনতাই করে নিয়েছিলো। আসলে আমি খুব বোকা ও যাই বলে আমি তাই শুনি।

চ্যানেল আই অনলাইন: ঈদে বন্ধুদের সঙ্গে বেড়ানোর পরিকল্পনা আছে?
পড়শি: না কারণ আমার বন্ধুর সংখ্যা খুবই কম। শুধু একজন কাছের বান্ধবী আছে ওর নাম সাকুরা। হয়তো ঈদের দিন ও আমার বাসায় আসবে না হলে আমি ওর বাসায় যাবো এতো টুকুই।

চ্যানেল আই অনলাইন: ছোট বেলার ঈদ সম্পর্কে বলুন?
পড়শি: ছোটবেলার ঈদ খুব মজার ছিলো। একসপ্তাহ আগ থেকেই দেশের বাড়িতে যাওয়া প্রস্তুতি নিতাম। ট্রেনে করে দেশের বাড়ি যেতাম। অনেক মজা হতো এখন যেটা হয় না।

চ্যানেল আই অনলাইন: এবার ঈদের কাজ নিয়ে কিছু বলুন?
পড়শি: এবার ঈদে আমার কোনো অ্যালবাম বের হয়নি। কিন্তু প্লেব্যাক করা হয়েছে। সিনেমা পদ্ম পাতার জল, সুইট হার্ট, আরো ভালোবাসবো তোমায়  সিনেমায় কাজ করেছি। এছাড়া ঈদের বিভিন্ন লাইভ কনসার্ট, টকশোতে অাছেই।

চ্যানেল আই অনলাইন: ঈদের আনন্দ ভালো কাটুক। আপনাকে ঈদ মোবারক।
পড়শি: আপনাকেও ঈদ মোবারক।

Tags: পড়শিসঙ্গীতশিল্পী
Previous Post

প্রস্তুত জাতীয় ঈদগাহ

Next Post

ঈদে কেনাবেচা ৫০ হাজার কোটি টাকা

Next Post

ঈদে কেনাবেচা ৫০ হাজার কোটি টাকা

এক বছর নিষিদ্ধ হলেন পাকিস্তানের হাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT