চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট হ্যাম ধাক্কায় শীর্ষস্থান খোয়াল চেলসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 04, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
West Ham players celebrating after scoring against Chelsea. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবার পিছিয়ে পড়েও ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসিকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। টেবিলের শীর্ষে থাকা ব্লুজদের ৩-২ গোলে পরাস্ত করেছে চারে থাকা ওয়েস্টরা। ঘণ্টা দুই পরে নিজ ম্যাচে লিভারপুল জয় তোলায় শীর্ষস্থান হারিয়েছে চেলসি।

শনিবার ওয়েস্ট হ্যামের মাঠ লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে শুরুতে লিড নিয়েছিল চেলসিই। ম্যাসন মাউন্টের কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।

ওয়েস্টরা ৪০ মিনিটের সময় টানে সমতা। চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি বক্সের ভেতর স্বাগতিকদের জারড বোয়েনকে ফাউল করে বসলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল আনেন আর্জেন্টাইন ম্যানুয়েল লানজিনি।

সমতায় ফেরার আনন্দ ওয়েস্ট হ্যাম বেশিক্ষণ উপভোগ করতে পারেনি। ৪৪ মিনিটে মিডফিল্ডার হাকিম জিয়েখের বাড়ানো বলে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মাউন্ড। ফের লিডে বসে অতিথিরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ৫৬ মিনিটে ভ্লাদিমির কউফালের ক্রসে বল পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের শটে বোয়েন ফের সমতায় আনেন ওয়েস্ট হ্যামকে।

খেলা তখন জমে উঠেছে। চেলসি রক্ষণে হামলে পড়ছে ওয়েস্টরা। পাল্টা আক্রমণের চেষ্টায় ব্লুজরা। ৮৭ মিনিটে আসে আক্রমণ-পাল্টা আক্রমণের ফল। চেলসির হয় সর্বনাশ। কঙ্গোর লেফট উইং ব্যাক আর্থার মাসুয়াকু বল পেয়েছিলেন মিকাইল অ্যান্টনিওর হেড থেকে। ভুল করেননি। দূরহ কোণ থেকে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করে জয়সূচক গোলটি আদায় করে নেন।

হেরে যাওয়া চেলসি ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে। এক ম্যাচ কম খেলা ওয়েস্ট হ্যাম ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। পাঁচে নেমে গেছে ২৩ পয়েন্টের আর্সেনাল।

পরের ম্যাচে উলভার হ্যাম্পটনের বিপক্ষে জিতে লিভারপুল ৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে গেছে। যদিও রাত সাড়ে ১১টায় ওয়াটফোর্ডের বিপক্ষে জিতলে ৩৫ পয়েন্ট নিয়ে সেরার আসনে বসে যাবে ম্যানচেস্টার সিটি।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্ট হ্যামচেলসিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

প্যাটেলের ইতিহাস গড়া দিনে ধরাশায়ী নিউজিল্যান্ড

Next Post

যোগ করা সময়ের গোলে শীর্ষে লিভারপুল

Next Post
লিভারপুলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করা সময়ের গোলে শীর্ষে লিভারপুল

A vial and a syringe are seen in front of a displayed stock graph and words "Omicron SARS-CoV-2" in this illustration taken

ওমিক্রন আক্রান্ত দেশের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT