চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েনস্টাইনের ছবিতে কাজ করায় ব্র্যাড পিটের সঙ্গে মনোমালিন্য হয়েছিল জোলির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছবি, একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে ‘মিটু’ আন্দোলনে যেই নামটি সবচেয়ে বেশিবার এসেছে, তা হলো হার্ভে ওয়েনস্টেইন। একাধিক অভিনেত্রী এই প্রযোজকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন, যাদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি অন্যতম।

ওয়েনস্টাইন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আঞ্জেলিনা জোলি কথা বলেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, তার বয়স যখন ২১ ছিল, তখন ‘প্লেইং বাই হার্ট’ ছবির শুটিং-এ ওয়েনস্টাইনের থাবা থেকে নিজেকে রক্ষা করেছিলেন তিনি। কিন্তু ২০০৯ এবং ২০১২ সালে ব্র্যাড পিট কাজ করেছিলেন এই প্রযোজকের সঙ্গে। বিষয়টি নিয়ে ব্র্যাড পিটের সঙ্গে মন কষাকষি হয়েছিল জোলির।

সম্প্রতি ‘উই গট দিস কভার্ড’-এ দেয়া সাক্ষাৎকারে জোলি জানিয়েছেন, অভিনেত্রীদেরকে তিনি আগেই সাবধান করে দিতেন ওয়েনস্টাইন সম্পর্কে। কোনো প্রজেক্টে ওয়েনস্টাইন থাকলে সেখানে কখনও নিজের নাম লেখাতেন না জোলি। কিন্তু ব্র্যাড পিট যখন ওয়েনস্টাইনের দুটি ছবিতে অভিনয় করলেন, তখন মন ভেঙে গিয়েছিল জোলির। বিষয়টি নিয়ে দুজনের ঝগড়া হয়েছিল।

জোলি আরও বলেন, ‘আমার মনে আছে, প্রথম স্বামীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি বুঝতে পেরেছিলেন এবং অন্যদেরও সাবধান করতেন ওয়েনস্টাইনের ব্যাপারে। দ্য অ্যাভিয়েটর ছবির প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু ফিরিয়ে দিয়েছিলাম ওয়েনস্টাইনের কারণে। তার সঙ্গে আর কখনোই কাজ করিনি। কিন্তু আমার জন্য বিষয়টি কষ্টের হয়ে দাঁড়ায় যখন ব্র্যাড পিট কাজ করলো। বিষয়টি নিয়ে আমাদের মাঝে ঝামেলা হয়েছিল। কষ্ট পেয়েছিলাম ভীষণ।’

হলিউডের অন্যতম শক্তিশালী প্রযোজক হার্ভে উইনস্টেইন। তার বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন তিনি। -কইমই

Tags: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিটহার্ভে ওয়েনস্টেইন
Previous Post

মিরাজ-শান্ত-মিঠুন ‘এ’ দলে, অধিনায়ক মুমিনুল

Next Post

মেজর সিনহা হত্যা: দ্বিতীয় দফায় তৃতীয় দিনে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

Next Post
সাক্ষ্য দিচ্ছেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর সিনহা হত্যা: দ্বিতীয় দফায় তৃতীয় দিনে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

শাইখ সিরাজের হাসিমুখের ছবি, সবুজ গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কাদামাটির মানুষ শাইখ সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT