চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েডের পরিবর্তে মার্শ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মের জোরেই অ্যাশেজ স্কোয়াডে ঠাই পেয়েছেন। বার্মিংহামের প্রথম টেস্টে সেঞ্চুরি করে আস্থার প্রতিদানও দেন নির্বাচকদের। কিন্তু দ্বিতীয় টেস্ট থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ম্যাথু ওয়েড। শেষ চার ইনিংসে করেছেন মাত্র ৪০ রান। তাই ওয়েডের পজিশন নিয়ে নতুন করে ভাবছে অস্ট্রেলিয়া।

৪ আগস্ট থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। সেই টেস্টে দলের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনতে চায় অজিরা। যার প্রথম ভাবনায় আছেন মিচেল মার্শ। ম্যাথু ওয়েডের জায়গায় চিন্তা করা হচ্ছে এ অলরাউন্ডারকে।

জফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রডদের সামনে থিতুই হতে পারছেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ব্যতিক্রম শুধু স্টিভেন স্মিথ ও তার ইনজুরির পর স্কোয়াডে জায়গা নেয়া মার্নাস লাবুশেন।

স্মিথের জায়গায় ব্যাট করতে নেমে অসাধারণ পারফর্ম করেন লাবুশেন। লর্ডসের এক ইনিংসে ৫৯ রান করার পর লিডসের দুই ইনিংসে খেলেন ৭৪ ও ৮০ রানের ইনিংস। অনুশীলন ম্যাচে ডার্বির বিপক্ষেও ৩৯ রান করেছেন। তাই ওল্ড ট্রাফোর্ডে লাবুশেনের স্কোয়াডে থাকা নিশ্চিত। সেইসঙ্গে স্মিথ ফিরলে টপঅর্ডারে পরিবর্তন আসতে পারে।

অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স ইঙ্গিত দিয়েছেন দলের ব্যাটিং অর্ডারে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ওয়েড। বাঁহাতি ওয়েডের পরিবর্তে ডানহাতি মার্শ আসতে পারেন। তার উপর অনুশীলন ম্যাচে ডার্বির বিপক্ষে তিননম্বরে ব্যাট করতে নেমে ৭৪ রান করেছেন মার্শ।

প্রথম তিন ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি করা লাবুশেন ব্যাটিং অর্ডারে পদোন্নতি পেতে পারেন। সেক্ষেত্রে তিননম্বরে নামতে পারেন তিনি।

অনুশীলন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন পেসার মিচেল স্টার্ক। দুই ইনিংসে ৭ উইকেট নিয়েছেন অ্যাশেজে এখনো কোনো ম্যাচ না খেলা বাঁহাতি পেসার। ফলে এই টেস্টে সতেজ স্টার্ককেও ফেরাতে পারে অস্ট্রেলিয়া।

প্রথম তিন টেস্টের মধ্যে একটি করে টেস্ট জিতেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতার পর লর্ডসে দ্বিতীয় ম্যাচ ড্র হয়। আর বেন স্টোকস বীরত্বে তৃতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফেরায় ইংলিশরা।

Tags: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০ওয়েডমার্শলিড স্পোর্টস
Previous Post

‘বড় হওয়া তো ভালো না, ছোট থাকাই ভালো’

Next Post

ছেলের বাবা হলেন রুবেল

Next Post

ছেলের বাবা হলেন রুবেল

তাহেরী-মামলা

তাহেরীর বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT