চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াহিদার ওপর হামলা: সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের একজন নারী সাংবাদিক হেলমেট পরা অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের গুরুতর আহত হওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদার শারিরীর অবস্থার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা ঘটনাটি সর্বোচ্চ শক্তি এবং সবোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করছি। এই ঘটনায় যে বা যারাই দায়ী হোক, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সোপর্দ করা হবে। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।

অন্যদিকে ইউএনও ওয়াহিদাকে হাসপাতালে দেখতে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওয়াহিদা তার এলাকার মেয়ে। তিনি শুরু থেকেই খোঁজ খবর রেখেছিলেন। বর্তমানে ওয়াহিদার শারীরিক অবস্থা ভালো। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে।

গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

Tags: আইজিপি বেনজীর আহমেদইউএনও ওয়াহিদা খানম
Previous Post

৩৭ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ

Next Post

কমলা হ্যারিস নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র অপমানিত হবে: ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিস নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র অপমানিত হবে: ট্রাম্প

অক্ষয় প্রাইভেট জেটের ভিতরে প্রবেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬০ কোটিতে প্রাইভেট জেট কিনলেন অক্ষয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT