চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে ১৩তম বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2019
in তথ্যপ্রযুক্তি
A A

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপে রোবো রেস সেগমেন্টে ১৩তম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী টিম অ্যাটলাস।

গত ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০টি দেশের মোট ২৫০টি দল অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত স্থান দখল করে নেয় ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিত্বকারী দলগুলো।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর সহযোগিতায় ভারতের পরে বাংলাদেশই ভারতসহ বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ১৩তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একমাত্র এই দলটি।

টিম অ্যাটলাসের পাঁচ সদস্যের মধ্যে তিনজনই বর্তমানে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যায়নরত। তারা হলেন: সানী জুবায়ের, মীর তানজিদ ও মারুফ। টিমের অন্য দু’জন মীর সাজিদ ঢাকা সিটি কলেজে এবং সিফাত তন্ময় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

টিমের সাফল্য নিয়ে টিম লিডার সিফাত তন্ময় এবং সানী জুবায়ের জানান: আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা নি:সন্দেহে গর্বের বিষয়। বাংলাদেশের জন্য সর্বোচ্চ ভালো স্থানটা আনতে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিতা পর্যবেক্ষণ করে এটা বলতে পারি যে টিম অ্যাটলাস চ্যাম্পিয়নশিপ আনার মত শক্তিশালী টিম ছিলো, আমাদের এর আগের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল তাই বলে। পরবর্তীতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে বাংলাদেশের পতাকা সবার উপরে থাকে।

তারা বলেন: আমাদের আগে যে দলগুলো ছিল সব ভারতের। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে আমরা ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে ১৩তম অবস্থান অর্জন করেছি। আমরা আমাদের ফলাফল নিয়ে খুশি।

আগামীতে যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় টিম অ্যাটলাস অংশ নেবে বলেও জানান তারা।

গত কয়েক বছর ধরে রোবটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে ‘টিম অ্যাটলাস’। দলটি এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে যোগ দেয়। টিম অ্যাটলাস আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পুরস্কার পাওয়ার সুবাদে বিশ্ব পরিসরেও পরিচিতি লাভ করেছে।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথম স্থান, মেক্সেলারেশন প্রতিযোগিতায় প্রথম স্থান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত টেকনিভ্যাল ২০১৮-তে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রোবটিক ফেস্টিভাল ২০১৭-তে চ্যাম্পিয়ন হয় দলটি।

Previous Post

ক্যাসিনো: নেপালিদের পালাতে সহায়তা করা পুলিশ সদস্যরা বরখাস্ত

Next Post

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক

Next Post

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক

আইন করে ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবি ডাকসু’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT