চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ল্ড ট্যুর পেছাতে বাধ্য হলেন শাকিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 15, নভেম্বর 2017
in বিনোদন
A A
শাকিরা

শাকিরা

২০১৮ এর আগে এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরে অংশ নিতে পারছেন না বিশ্বখ্যাত কলোম্বীয় সংগীত তারকা শাকিরা। ১৪ নভেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা বার্তার মাধ্যমে তিনি নিজেই এ কথা জানিয়েছেন ভক্তদের।

এর আগে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক কনসার্টের তারিখ পিছিয়ে যাচ্ছিলেন শাকিরা। আর তার একমাত্র কারণ তাঁর কণ্ঠস্বরের সমস্যা।

শাকিরা জানান, গত পাঁচ মাস ধরে এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জুলাই মাসে প্রস্তুতি শুরুর আগেও তাঁর গলার অবস্থা বেশ ভালই ছিল। অক্টোবরের শেষে এসে অতিরিক্ত চর্চার কারণে গলার সমস্যা শুরু হয় এবং এই জন্যই চিকিৎসকরা তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেন।

এ অবস্থায় কোনভাবেই তাঁর পক্ষে কনসার্টে অংশ নেয়া সম্ভব না। তাই ইউরোপের যেসব ভক্তরা অনেক কষ্ট করে টিকিট কিনেছিলেন তাদের কাছে ক্ষমা প্রার্থী শাকিরা।

ষাট সদস্য নিয়ে শাকিরার ওয়ার্ল্ড ট্যুর শুরু হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। সেটা পিছিয়ে গেছে ২০১৮ এর জানুয়ারিতে। ততদিন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে শাকিরা ভক্তদের। শাকিরাও আশা করছেন, নতুন উদ্যমে আবারও মঞ্চে ফিরতে পারবেন তিনি। (ই-নিউজ)

শাকিরা এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার
Tags: শাকিরা
Previous Post

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিহীন আর্জেন্টিনা

Next Post

রাজধানীতে নিজ অফিসে ব্যবসায়ী খুন

Next Post
নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে তদন্ত করছেন, বেশ কিছু পুলিশ ও নিরাপত্তা কর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নিজ অফিসে ব্যবসায়ী খুন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে হিজাব পরা বারবি পুতুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT