চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনে প্রথম বাংলাদেশি পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 01, জুলাই 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি পরিচালক ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ রাফে সাদনান আদেলকে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। ১ জুলাই ২০২১ থেকে আগামী ৩ বছরের জন্য তিনি বৈশ্বিক এই জোটে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, রাফে সাদনান আদেল ২০১৪ সালে তার ক্যান্সার আক্রান্ত মাকে হারান এবং একই বছর ক্যান্সার বিষয়ক প্রথম বাংলা ওয়েবসাইট ক্যান্সারবিডি ডট নেট (www.cancerbd.net) প্রতিষ্ঠা করেন যা প্রাথমিকভাবে ক্যান্সারবিডি ডটকম নামে শুরু হয়েছিল। শুরু থেকেই এই সাইটটি বাংলা ভাষায় ক্যান্সার সচেতনতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে আসছে। এই সাইটটিতে বাংলা ভাষায় ক্যান্সার সংক্রান্ত বাংলাদেশে অপ্রতুল বিভিন্ন তথ্য যেমন ক্যান্সারের প্রকার, লক্ষণ, ডায়াগনোসিস, চিকিৎসা কেন্দ্রের তথ্যসহ চিকিৎসকদের তালিকা ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঔষধের খবর সরবরাহ করছে। এছাড়াও ক্যান্সারবিডি ডট নেটের উদ্যোগে ক্যান্সার সচেতনতায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আয়োজন করা হয়ে থাকে। বৈশ্বিক মহামারী করোনায় সংগঠনটির উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে কয়েক দফায়।

ক্যান্সার সচেতনায় অনবদ্য অবদান রাখায় আদেলকে বেছে নেয়া হয়েছে উল্লেখ করে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন পরিচালনা পর্ষদের প্রধান এলিজাবেথ বাঘ বলেন, জুলাই ১, ২০২১ তারিখ থেকে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রাফে সাদনান আদেলকে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি। অ-লাভজনক উদ্যোগ ক্যান্সার বিডি নেট এর প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক আদেলের যোগাযোগকর্মী হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং রোগীদের জন্য সমর্থন আমাদের জন্য বিশাল সম্পদ হিসেবে কাজ করবে। আমরা সম্মানিত যে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত প্রতিটি নারী যেখানেই থাকুন না কেন তাদের বেঁচে থাকার সর্বোত্তম সুযোগ এবং জীবনের সেরা মান নিশ্চিতে আমাদের যে লক্ষ্য সেখানে আদেল যোগ দিচ্ছেন।

এসময় আদেলকে পরিচালক হিসেবে আমন্ত্রণ জানিয়ে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লারা ম্যাকেই বলেন, মা’কে ওভারিয়ান ক্যান্সারে হারানোর কারণে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আদেলের মাঝে বিদ্যমান সহানুভূতি ও সহমর্মিতার মনোভাব সত্যি অনন্য। সেই সাথে তার দুর্দান্ত যোগাযোগ দক্ষতা ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনকে আরো শক্তিশালী করবে বলে মনে করি। প্রতিটি নারীর জন্য ওভারিয়ান ক্যান্সারের ভবিষ্যত পরিবর্তনে আমরা আদেলের সাথে একইসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করছি।

ক্যান্সারবিডি ডট নেটের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন রাফে সাদনান আদেল বলেন, ওভারিয়ান ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে পারিনি, আমার জীবনের সেরা এই ব্যার্থতার গ্লানিকে মুছে দেয়ার দারুণ একটা সুযোগ দিয়েছে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই সুযোগটি কাজে লাগিয়েই আমি সারা বিশ্বের সকল নারী বিশেষ করে এশিয়ার নারীদের ওভারিয়ান ক্যান্সার সচেতন করে তোলার ব্রত নিয়ে কাজ করতে চাই।

মনে প্রাণে বিশ্বাস করি, ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত ও সুপরিকল্পিতভাবে কাজ করতে পারলে এমন একদিন আসবে যেদিন বিশ্বের কোনো নারী আর ওভারিয়ান ক্যান্সারে মারা যাবেন না। সেদিন বেশি দূরে নয়। আসুন ক্যান্সারকে জানি, নিশ্চিন্তে বাঁচি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন পরিচালনা পর্ষদে নেতৃত্ব দিচ্ছেন এলিজাবেথ বাঘ, ওভারিয়ান ক্যান্সার কানাডা এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা; এছাড়াও ভাইস চেয়ার হিসেবে আছেন এনয়েন জোনস ওবিই যিনি যুক্তরাজ্যের শীর্ষ ক্যান্সার দাতব্য প্রতিষ্ঠান ‘টার্গেট ওভারিয়ান ক্যান্সার’ এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত। বৈশ্বিক এই জোটে পরিচালক হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ‘স্যান্ডি রোলম্যান ওভারিয়ান ক্যান্সার ফাউন্ডেশনের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা রবিন কোহেন, ওভারিয়ান ক্যান্সার অস্ট্রেলিয়ার সিইও হিসেবে জেন হিল, জার্মানির জনপ্রিয় ক্যান্সার ম্যাগাজিন ‘মামা মিয়া!’র প্রকাশক ও প্রধান সম্পাদক ইভা শুমাকের উলফ, কানাডার অডিট প্রতিষ্ঠান কেপিএমজির অংশিদার ট্যামি ব্রাউন এবং নাইজেরিয়ার ক্যান্সার সচেতনতামূলক সংগঠন প্রজেক্ট পিংক ব্লু এর নির্বাহী পরিচালক রানসি চিবাবে।

Tags: বাংলাদেশি
Previous Post

দুই দিনের মধ্যে দেশে আসবে মডার্নার ২৫ লাখ ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

জঙ্গিরা অনলাইন তৎপর, নজরদারিতে র‍্যাব পুলিশ

Next Post
নিরাপত্তা বাহিনীর সদস্যরা র‍্যাব ও পুলিশ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিরা অনলাইন তৎপর, নজরদারিতে র‍্যাব পুলিশ

করোনা ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল, পেছনে কোভিড-১৯ গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের উপযোগী 'জাইকভ-ডি' জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে জাইডাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT