চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নের মৃত্যুর আগে ঘরে ঢুকেছিল চার নারী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 09, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
চার নারী একসঙ্গে হাঁটছেন, একটি শিশু তাদের সঙ্গে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা যাওয়ার আগে শেন ওয়ার্নের কক্ষে ঢুকেছিলেন দুই নারী। তারা মাসাজকর্মী ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই দুজনসহ একসঙ্গে চার নারী এসেছিলেন থাই হলিডে রিসোর্টটিতে। যারা ফিরে যাওয়ার ঘণ্টা দুয়েক পর অজ্ঞান অবস্থায় পাওয়া যায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনারকে।

ওয়ার্ন মারা যাওয়ার পাঁচদিন পর সামনে এলো নতুন এ তথ্য। ঘটনার দিন শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৩ মিনিটে রিসোর্টে আসেন চার নারী। পুলিশের একটি সূত্রের বরাতে খবর, অজি তারকা নিজেই যাদের আসার সময় ঠিক করে দিয়েছিলেন।

ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে গিয়েছিলেন ওয়ার্ন। উঠেছিলেন বিলাসবহুল রিসোর্টটিতে। ৪ মার্চ সন্ধ্যায় ক্রিকেটবিশ্বকে স্তম্ভিত করে দেয় তার চিরবিদায়ের খবর। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, ওয়ার্নের মৃত্যু ছিল স্বাভাবিক।

দলের বাকি দুই নারী ওয়ার্নের বন্ধুদের কক্ষে দুই ঘণ্টা সময় কাটিয়েছেন। পরে দুপুর ২টা ৫৮ মিনিটে চারজনকে একসঙ্গে রিসোর্ট থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে।

যারা রিসোর্ট ছাড়ার ২ ঘণ্টা ১৭ মিনিট পর, বিকাল ৫টা ১৫ মিনিটে ওয়ার্নকে নিজ কক্ষে অজ্ঞান পান বন্ধুদের একজন। নারীদের পরিচয় এবং জিজ্ঞাসাবাদের কোনো তথ্য অবশ্য দেয়নি থাই পুলিশ।

স্থানীয় পুলিশ প্রধান ইউতানা সিরিসোমবাত গণমাধ্যমকে বলেছেন, ওয়ার্ন মাসাজকর্মীদের ডেকেছিলেন। মাসাজের কারণে তিনি মারা যাননি। তার শরীর ভালো ছিল না।

থাই কর্মকর্তারা ওয়ার্নের মৃত্যুকে কোনো দিক থেকেই সন্দেহজনক দৃষ্টিতে দেখছেন না। সঙ্গে জানিয়েছেন, রিসোর্টের ভেতরে কোনো অ্যালকোহল বা সিগারেট পর্যন্ত পাওয়া যায়নি।

ওয়ার্নের বিছানার নিচের কার্পেটে অবশ্য দুজায়গায় রক্তের দাগ এবং তিনটি রক্তমাখা তোয়ালের সঙ্গে একটি বালিশ পাওয়া গেছে। সোফাতেও ছিল রক্তের দাগ। হাসপাতালে নিতে আসা অ্যাম্বুলেন্সকর্মীরা বিছানার পাশে বমি থাকার কথাও জানিয়েছেন। পাঁচজন ফরেনসিক বিশেষজ্ঞকে ওয়ার্নের কক্ষটি পরীক্ষা করতে দেয়া হয়েছে।

Tags: ওয়ার্নলিড স্পোর্টসসিসিটিভি
Previous Post

সাউথ সুদানে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী

Next Post

দুবাই এক্সপোর লিডারশিপ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post
বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী সাউথ সুদানে সফলভাবে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই এক্সপোর লিডারশিপ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উইমেন’স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইমেন’স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’র যাত্রা শুরু হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT