চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারকে নিয়ে ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 17, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: রাতে খেললেন দুর্দান্ত এক ইনিংস। অসাধারণ এক জয়ের স্বস্তি নিয়ে ফিরে গেলেন টিম হোটেলে। অথচ সকাল হতেই জানা গেল সিলেট পর্ব শেষেই দেশে ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্রের বরাতে ক্রিকেট ডটকমএইউ এমন খবর প্রকাশ করলেও সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি থেকে ব্যাপারটি স্পষ্ট করা হয়নি।

সিএ মুখপাত্র জানান, আগামী ২১ জানুয়ারি (সোমবার) দেশে ফিরবেন ওয়ার্নার। দেশে ফিরেই কনুইয়ের পুরনো ইনজুরির ব্যাপারটা ভালো করে দেখবেন। সিক্সার্স কর্তৃপক্ষ অজি তারকার চোট সম্পর্কে অবগত থাকার কথা জানালেও তাকে ছেড়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি। তারা জানায় সিএ’র সঙ্গে যোগাযোগ রাখছে। এতে স্পষ্ট হয় ওয়ার্নারকে বিপিএলের শেষ পর্যন্ত রেখে দিতে চেষ্টা করবে দলটি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় টিম হোটেলে সংবাদ সম্মেলন করে ওয়ার্নার ইস্যু নিয়ে বিস্তারিত জানানোর কথা ছিল সিলেট সিক্সার্সের। কিন্তু নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে দলটির মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম দুঃখ প্রকাশ করে জানান, ‘ম্যানেজমেন্টের কাউকে পাওয়া যাচ্ছে না, যে কারণে সংবাদ সম্মেলনটি বাতিল করা হল।’

শেষমুহূর্তের ঘোষণার আগেই অবশ্য সংবাদকর্মীরা টিম হোটেলের সামনে পৌঁছে যান। সিক্সার্স কর্তৃপক্ষের অপেশাদার এমন আচরণে বিরক্ত প্রকাশ করে সঙ্গে সঙ্গেই তারা হোটেল থেকে ফিরে যান।

সিলেট পর্বে হোম টিমের রয়েছে আরও দুটি ম্যাচ। শুক্রবার ঢাকা ডায়ানামাইটস ও শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে ওয়ার্নারের দল।

এদিকে ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে আনছে সিলেট। এমন সংবাদ প্রকাশ করেছে ইংলিশ কাউন্টি ক্লাব সারের অফিশিয়াল ওয়েবসাইট। দলটির বোলিংয়ে শক্তি বাড়াতে এরইমধ্যে এসে গেছেন সাউথ আফ্রিকান পেসার ওয়ানে পারনেল। বৃহস্পতিবার দুপুরে সিলেট এসে যোগ দিয়েছেন সিক্সার্স ডেরায়। অথচ দলটির পক্ষ থেকে এসব কিছুই জানানো হয়নি।

Tags: ডেভিড ওয়ার্নারবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট
Previous Post

কুষ্টিয়া মেডিকেল কলেজ ভবনের ছাদ ধসে ১ জন নিহত

Next Post

আওয়ামী লীগের ‘বিজয় উৎসব’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Next Post

আওয়ামী লীগের ‘বিজয় উৎসব’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT