চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ডপ্রেসের দিকে গুগলের বিশেষ নজর

শাহাদাত হোসেন by শাহাদাত হোসেন
4:56 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি
A A
ওয়ার্ডপ্রেস

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। এর মার্কেট শেয়ার প্রায় ৫৯ শতাংশ। প্রকাশিত ওয়েব কন্টেন্টের প্রায় এক তৃতীয়াংশই প্রকাশিত হয় এ প্ল্যাটফর্মটির মাধ্যমে। গুরুত্ব বিবেচনায় ওয়ার্ডপ্রেসের সাথে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল।

মূলত ওয়েবপেজকে কীভাবে আরও দ্রুত লোড করা যায়, সে বিষয়টিকেই গুগল অধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি স্পিড আপডেট ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আগামী জুলাই থেকে কার্যকর হওয়া এ আপডেটের পর পেজ লোড স্পিড তুলনামূলক বেশি, এমন ওয়েবসাইটগুলোই প্রাধান্য পাবে মোবাইল সার্চ রেজাল্টে।

এরই মধ্যে গুগল মোবাইল-ফার্স্ট ইনডেক্স চালু করেছে যেখানে গুগল বিভিন্ন ওয়েবসাইটের মোবাইল ভার্সনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, বর্তমানে মোবাইল ডিভাইস থেকেই বেশি তথ্য খোঁজা হচ্ছে গুগলে। এক্ষেত্রে কোনো ওয়েবসাইট ধীরগতির হলে কিংবা ওয়েবপেজ ঠিকঠাক দেখা না গেলে ব্যবহারকারীর মধ্যে বিরূপ অভিজ্ঞতার সঞ্চার হয় যা সাইট এনগেজমেন্টে নেতিবাচক প্রভাব ফেলে।

এ বিষয়ে ওয়েব ডেভেলপারদের সহযোগিতা করার লক্ষ্যে ২০১৫ সালে অ্যাকসেলারেটেড মোবাইল পেজেস (এএমপি) প্রজেক্ট চালু করে। মোবাইল ডিভাইসে আরও কম সময়ে দ্রুতগতিতে ওয়েবপেজ দেখার সুযোগ করে দিতেই এএমপি চালু করেছিল গুগল। নিত্য নতুন এসব প্রযুক্তি প্রয়োগে এবং নীতিমালা বাস্তবায়নে ওপেন সোর্স কমিউনিটি সেইসাথে কনটেন্ট প্ল্যাটফর্মগুলোর সাথেও কাজ করছে গুগল। কিন্তু এরপরও মোবাইল ফ্রেন্ডলি এ ধরনের প্ল্যাটফর্ম (এএমপি) চালুর ক্ষেত্রে ওয়েব ডেভেলপারদের আগ্রহ কম।

ওয়ার্ডপ্রেস

আর তাই লক্ষ্য অর্জনে ওয়ার্ডপ্রেসের সাথে কৌশলগত অংশিদারিত্বে আসার পরিকল্পনা গুগলের। বর্তমানে ওয়েব দুনিয়ার অন্তত ২৯ শতাংশ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসে তৈরি। ফলে ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করার মাধ্যমে গুগলের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কাজটি আরও সহজ হবে।

শুরুর দিকের তুলনায় বর্তমানে ওয়ার্ডপ্রেস নিরাপত্তার দিক থেকে এগিয়ে গেলেও পারফরমেন্সের দিক থেকে নন-ওয়ার্ডপ্রেস সাইটের তুলনায় পিছিয়ে আছে। বেশিরভাগ পারফরমেন্স ইনডিকেটরেই ওয়ার্ডপ্রেসের তুলনায় এগিয়ে আছে নন-ওয়ার্ডপ্রেস সাইট।

এ বিষয়ে গুগলের কনটেন্ট ইকোসিস্টেম টিমের ডেভেলপার অ্যাডভোকেট আলবার্টো মেডিনা এক ব্লগ পোস্টে গুগলে কর্মরত ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়ানোর কথা জানান। ওয়ার্ডপ্রেসের পারফরমেন্স অন্যান্য প্ল্যাটফর্মের মতো কিংবা তার থেকেও উন্নত করার পাশাপাশি এ প্ল্যাটফর্মের ইকোসিস্টেম সময়োপযোগী স্ট্যান্ডার্ডে উন্নীত করতেও কাজ করবে গুগল ও ওয়ার্ডপ্রেস।

আলবার্টো মেডিনা তার পোস্টে এএমপি প্লাগিন নিয়ে কাজ করার কথা জানালেও সামনে হয়তোবা ওয়ার্ডপ্রেসের কোর ফিচার হিসেবেই এএমপি যুক্ত করা হতে পারে।

Tags: ওয়ার্ডপ্রেসগুগল
Previous Post

শহীদ সার্জেন্ট জহুরুল হকের জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Next Post

বাংলাদেশ-মিয়ানমার চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় সুইজারল্যান্ড

Next Post
সুইজারল্যান্ড

বাংলাদেশ-মিয়ানমার চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় সুইজারল্যান্ড

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অলরাউন্ডার’ মাশরাফী জেতালেন আবাহনীকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT