চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ান’ ৮০, ‘পরবাসিনী’ ১৪!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 05, মে 2017
in বিনোদন
A A
‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন ইমন ও উর্বশী

‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন ইমন ও উর্বশী

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে ৩টি ছবি। এর মধ্যে কলকাতার ‘দ্য ওয়ান’ ছবিটি প্রদর্শনের জন্য ৮০টি সিনেমা হল পেলেও ঢাকার ‘পরবাসিনী’ পেয়েছে মাত্র ১৪টি। এদিকে সংখ্যায় হল কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘পরবাসিনী’ ছবির নির্মাতা স্বপন আহমেদ। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি ‘পরবাসিনী’ পরিচালনা করেছেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন ইমন, ঋত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, উর্বশী রাউতেলা, জুন মালিহা, সোহেল খান, অপ্সরা আলী প্রমুখ। এটি নির্মিত হয়েছে রেগে এন্টারটেইনমেন্টের ব্যানারে।

এত কম সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বপন আহমেদ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ।  এর আগেও ‘সুলতানা বিয়িানা’ ও ‘সত্তা’ সিনেমা মুক্তির সময় কলকাতার দুটি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। যাতে এই সিনেমাগুলো ভালো ব্যবসায় না করতে পারে।’

তিনি আরও বলেন, ‘এবার আমার সিনেমা মুক্তি দেওয়ার সময়ও এমনটা করা হয়েছে। এটা খুব অন্যায় কাজ করছে। যারা মুক্তি দিচ্ছে তারা দেশি সিনেমার ভালো চান না।’

ছবিটি মুক্তি পেয়েছে মাত্র ১৪টি সিনেমা হলে। হলগুলো হলো স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, অভিসার সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, মিনি গুলশান সিনেমা, জিনজিরা, পুরবী সিনেমা, ময়মনসিংহ, বিজিবি অডিটোরিয়াম, সিলেট, মধুবন সিনেমা, বগুড়া, কেয়া সিনেমা, টাঙ্গাইল, কল্লোল সিনেমা, মধুপুর, সঙ্গীতা সিনেমা, খুলনা, লিবার্টি সিনেমা, খুলনা।

‘দ্য ওয়ান’ ছবিতে প্রসেনজিৎ​ ও যশ দাশগুপ্ত

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতে মধ্যে ছবি বিনিময়ের অংশ হিসেবে এদেশে মুক্তি পাচ্ছে বিরশা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘দ্য ওয়ান’। এটি সারাদেশে ৮০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ভেঙ্কাটেশ ফিল্মস প্রযোজিত ‘ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, রিচেল হোয়াইট প্রমুখ।

এদিকে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম মুক্তি দিচ্ছে মাহবুবা ইসলাম সুমীর পরিচালনার প্রথম ছবি ‘তুমি রবে নিরবে’। রবীন্দ্রনাথ ঠাকুরে ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবির চিত্রনাট্যও করেছেন তিনি। এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার শিল্পী ভাস্বর চ্যাটার্জী ও অমৃতা চট্টোপাধ্যায় এবং এপার বাংলার তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ। ছবিটি রাজধানীর একধিক হলে মুক্তি পেয়েছে।

ছবি : সংগৃহীত

Tags: ওয়ানপরবাসিনী
Previous Post

গার্মেন্টস কারখানায় সেফটি কমিটি গঠনে ধীর গতি

Next Post

শরীয়তপুরে ভারি বর্ষণে নষ্ট হচ্ছে পাট

Next Post

শরীয়তপুরে ভারি বর্ষণে নষ্ট হচ্ছে পাট

শুটিং সেটে সালমানের ব্যায়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT