পুরো পৃথিবী যেখান গান গাডত এর ‘ওয়ান্ডার ওমেন’ চরিত্র নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, সেখানে গাল গাদতের মেয়েদের কাছেই নাকি মায়ের এই চরিত্রের কোনো মূল্য নেই। মায়ের তারকা খ্যাতির চাইতে মায়ের হাতের খাবারই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
গাল গাদত এর নয় মাস বয়সী মেয়ে বুঝতেই পারেনি মা কোন চরিত্রে অভিনয় করছেন। তবে গাদত জানিয়েছেন, তার ছোট মেয়ের ব্যাটম্যান পছন্দ। বড় মেয়ে আলমা অবশ্য মায়ের খ্যাতি নিয়ে বেশ সচেতন। গাদত বলেন, ‘ঘরে আমি মা, তারকা নই। কোনো চরিত্রও নই। আমি তাদের মা, আর তাই তাদের জন্য বিষয়টি হলো ‘মা খুদা লেগেছে।’
গাল গাদতকে এরপর দেখা যাবে এক ঝাঁক সুপার হিরোর সঙ্গে ‘জাস্টিস লিগ’ ছবিতে। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন দ্যা ফ্ল্যাশ (এজরা মিলার), ব্যাট ম্যান (বেন অ্যাফ্লেক), একুয়া ম্যান (জেসন মোমোয়া), সাইবোর্গ (রে ফিশার) এবং সুপার ম্যান (হেনরি ক্যাভিল)। সুপার হিরোরা একসঙ্গে স্টিপেন উলফ এর বিরুদ্ধে লড়াই করবেন।









