চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল প্রোটিয়ারা

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
12:21 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

শ্রীলঙ্কাকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি চালুর পর এই নিয়ে পঞ্চমবারের মত শীর্ষে ওঠার স্বাদ পেল প্রোটিয়ারা। সবশেষ ২০১৪ সালে র‌্যাঙ্কিংয়ের চূঁড়ায় উঠেছিল দলটি।

সিরিজ শুরুর আগে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার থেকে ৪ পয়েন্ট পেছনে ছিল দক্ষিণ আফ্রিকা। তারা ৫-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারানোর আগে নিউজিল্যান্ডের মাটিতে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে অস্ট্রেলিয়া। দুইয়ের যোগ-বিয়োগে সেরার রাস্তাটা পরিষ্কার হয় ডি ভিলিয়ার্সের দলের।

বর্তমানে ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। এই পথে গত মৌসুমে ১৭টি ওয়ানডে খেলে ১৩টিতে জয় তাদের। এক ধাপ নেমে দুইয়ে এখন অস্ট্রেলিয়া। অবশ্য ব্যবধান খুবই সামান্য! তিনে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৩। ভারত সেখানে ১১২ পয়েন্ট নিয়ে চারে থেকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশ সাত নম্বর স্থানটা ধরে রেখেছে।

জায়গাটা ধরে রাখাও কঠিন হয়ে যাবে আমলা-ডি ককদের জন্য। ফেব্রুয়ারির শেষ নাগাদ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। তাতে ৩-২ বা আরো বড় ব্যবধানে জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে দূরত্ব বাড়ানোর সুযোগ যেমন থাকছে, উল্টো কিউইরা ৩-২ ব্যবধানে জিতে গেলে ছোঁয়া দূরত্বে থাকা অজিদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে প্রোটিয়াদের।

ডি ভিলিয়ার্স অবশ্য আশাবাদী। না হওয়ারও কারণ নেই। দল যেমন ফর্মে আছে সেটা ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ই ঝরল তার কণ্ঠে। আপাতত শীর্ষে ফেরাটা উপভোগ করতে চান তিনি। শীর্ষে থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে যেতে চান।

Tags: এবি ডি ভিলিয়ার্সদক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
Previous Post

শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ছে আদিবাসীরা

Next Post

এমপি লিটনের আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আহ্বান

Next Post
এমপি লিটন হত্যা

এমপি লিটনের আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আহ্বান

বগুড়ায় আড়াই শ’ বছরের মাছের মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT