চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে, টি-টুয়েন্টি দলে ফিরছেন নাসির?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:59 অপরাহ্ন 03, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেন হাস্যোজ্জ্বল মুখে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সফর শুরু হয়েছে ৩৩৩ রানের হতাশাজনক হার দিয়ে। সঙ্গে ৯০ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর। পরের মিশন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। রঙিন পোশাকের স্কোয়াডে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না নির্বাচক হাবিবুল বাশার সুমন। জানালেন, দ্বিতীয় টেস্টের আগেই দেয়া হবে রঙিন ফরম্যাটের টাইগার স্কোয়াড।

মঙ্গলবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াড নিয়ে অবশ্য খুব বেশি তথ্য দিলেন না হাবিবুল, ‘ওয়ানডে টিমে মাশরাফী জয়েন করছেন, সাকিব জয়েন করছেন। খুব বেশি পরিবর্তন তো দেখছি না। আমাদের আসলে খুব বেশি স্পেশালাইজড নেই। দেখা যাক টিম ম্যানেজমেন্ট কী ভাবেন। তারা ওখানে আছেন, কন্ডিশনটা ভালো বিবেচনা করতে পারবেন, তারাই ভাববেন বাড়তি কাউকে নেওয়ার দরকার আছে কিনা।’



ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়বেন ৯ অক্টোবর। তাদের সঙ্গী হতে পারেন নাসির হোসেন। সোমবার জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শেষ করা রংপুর বিভাগের অলরাউন্ডারকে মঙ্গলবার মিরপুরের জিমে দেখা গেল নিবিড় অনুশীলনে। জাতীয় লিগের প্রথম দুই রাউন্ড খেলা মাশরাফীও একই সময়ে ঘাম ঝরিয়েছেন জিমে। আর টি-টুয়েন্টি দলে থাকার সম্ভাবনা আছে পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।

নাসির বছরের প্রথমভাগে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। আর টি-টুয়েন্টি খেলেছেন সেই ২০১৬ সালের মার্চে, ছোট ফরম্যাটের বিশ্বকাপে।

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে মাশরাফী-সাকিবরা ঝালিয়ে নিতে পাবেন একটি প্রস্তুতি ম্যাচ। ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের সঙ্গে হবে ম্যাচটি। যে দলে খেলবেন এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, এইডেন মার্করামের মত ক্রিকেটাররা।

তিন ওয়ানডের সিরিজের প্রথমটি কিম্বার্লি, দ্বিতীয়টি পার্ল ও শেষটি ইস্ট লন্ডনে। ওয়ানডে সিরিজ শেষে আবার ব্লুমফন্টেইনে ফিরবে বাংলাদেশ দল। সেখানে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি পচেফস্ট্রমে। সিরিজের শুরুতে দুঃস্বপ্নে পরিণত হওয়া ভেন্যুতেই সফর শেষ করবেন টাইগাররা।

Tags: নাসিরহাবিবুল
Previous Post

‘জান্নাতুল নাঈম এতো সহজে হাল ছেড়ে দেয়ার মেয়ে না’

Next Post

রোহিঙ্গাদের নিয়ে কথা বলে মুকুট হারালেন ‘মিস মিয়ানমার’

Next Post
সোয়ে ইয়েন সি

রোহিঙ্গাদের নিয়ে কথা বলে মুকুট হারালেন ‘মিস মিয়ানমার’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেল পাঁচটার পর বহিরাগতদের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT