চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে ‘তিন নম্বরের’ ভাবনায় মুমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 25, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সংস্করণে তিন নম্বর পজিশনে লম্বা সময় খেলেও থিতু হতে পারেননি ইমরুল কায়েস। সাব্বির রহমানও দিতে পারেননি আস্থার প্রতিদান। গুরুত্বপূর্ণ এই পজিশনে এখন ব্যাটিং করছেন সাকিব আল হাসান। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, তিন নম্বর জায়গাটি ছিল মুমিনুল হকের।

চার বছর ধরে ওয়ানডে দলে নেই মুমিনুল। টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া এ বাঁহাতি ব্যাটসম্যানকে ওয়ানডের জন্য ভাবা হচ্ছে নতুন করে। আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে ২৬ বছর বয়সী মুমিনুলকে।

বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, রঙিন পোশাকে মুমিনুল ফিরতে পারলে সেটি হবে বাংলাদেশ দলের জন্য বাড়তি পাওয়া।

‘মুমিনুল কিন্তু ওয়ানডে খেলেছে। এমন না যে সে শুধু টেস্ট খেলেছে, ওয়ানডে খেলেনি। সেই হিসেবে আমরা ‘এ’ দলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার নেয়ার চিন্তা করেছি। কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে। এটা এমন একটা মঞ্চ যা সবার জন্য উন্মুক্ত। আমাদের জাতীয় দলের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই কিন্তু ‘এ’ টিম গঠন করা হয়। ওয়ানডেতে মমিনুলকে নিয়েও আমাদের চিন্তা আছে।’

‘যেহেতু সে একটা ফরম্যাটে খেলে আর ওর বয়স কম, সেই হিসেবে সে অনেকদিন দেশকে সার্ভিস দিতে পারবে। যদি এই ফরম্যাটে সে ফিরে আসতে পারে, তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। আর আমাদের তিন নম্বর পজিশন নিয়ে একটু সমস্যায় আছি। এই জায়গায় এখনো কেউ স্থির হতে পারেনি। সেই হিসেবে সে যদি ফিরে আসে তাহলে এটা আমাদের জন্য হবে বাড়তি পাওয়া।’ -বলেন মিনহাজুল।

আয়ারল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুল সাদা বলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারলে ওয়ানডের বন্ধ দরজা খুলেও যেতে পারে।

Tags: মিনহাজুলমুমিনুললিড স্পোর্টস
Previous Post

নির্বাচনকে ঘিরে পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় বহু হতাহত

Next Post

ট্রাম্পের অডিও রেকর্ডে অবৈধ সম্পর্কের কথা ফাঁস

Next Post
ট্রাম্প-কোহেন

ট্রাম্পের অডিও রেকর্ডে অবৈধ সম্পর্কের কথা ফাঁস

barrister Sara Hossain

ফিলিস্তিনে সহিংসতার তদন্তকারী দলে ব্যারিস্টার সারা হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT