চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াজিদের পরিবার ধর্মান্তরের জন্য চাপ দিতো: কমলরুখ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 29, নভেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জনপ্রিয় সুরকার ওয়াজিদ খানের মৃত্যুর পাঁচ মাস পেরিয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার এই আকস্মিক মৃত্যুর ধাক্কা এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি পরিবার। এর মাঝে তার স্ত্রী কমলরুখ খান জানালেন তাদের দাম্পত্য জীবনের নানা ঝামেলার কথা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে কমলরুখ বলেন, ‘আমি পারসি আর ও ছিল মুসলমান। আমাদের কলেজ থেকে বন্ধুত্ব ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। এখন এসে জানাচ্ছি, একজন নারী হিসেবে আমাকে ধর্মের নামে কত ভোগান্তি এবং বৈষম্যের শিকার হতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পারসি পরিবারে বেড়ে উঠেছিলাম। বিয়ের পরে আমার স্বাধীনচেতা মন, শিক্ষা এবং গণতান্ত্রিক মনোভাব স্বামীর পরিবারে আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। একজন শিক্ষিত, স্বাবলম্বী নারীর কোনো মতামত গ্রহণ করা হতো না। ধর্মান্তরের চাপের বিরুদ্ধে লড়াই করা ছিল ধর্মত্যাগের সামিল।’

কমলরুখ জানিয়েছেন, ওয়াজিদ খানের পরিবার তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিতো এবং নানা রকম ভয়ভীতি দেখাতো। ডিভোর্সের ভয়ও দেখানো হয়েছিল। এতে তিনি ভেঙে পড়েছিলেন, বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। নিজেকে প্রতারিত মনে হতো তার। ওয়াজিদের মৃত্যুও এই মানসিক কষ্টগুলোকে হালকা করতে পারেনি।

তিনি মনে করেন, ধর্ম হলো চর্চার বিষয়, পরিবারকে ভাগ করার অস্ত্র নয়। সব ধর্মের পথই এক। তাই বিষয়টিকে বিষাক্ত করে ফেলা ঠিক নয়। পিঙ্ক ভিলা

Tags: ওয়াজিদ খান
Previous Post

ইন্ডিয়ান আইডল: কবে, কখন, কোথায়?

Next Post

এক বসাতেই বই শেষ করি: জেরিন খান

Next Post
জেরিন খান বই পড়ছেন, হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বসাতেই বই শেষ করি: জেরিন খান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘অগ্নিসন্ত্রাস ও বাসের ব্যবসা করে বিএনপি রেল যোগাযোগ বাধাগ্রস্ত করেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT