চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াগনারের তোপে লজ্জায় উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 01, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
ক্রিকেটার উল্লাসে ভরা, মাঠে দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাঠে খেলতে যেয়ে ভুগতে হয়নি কোন দলকে! ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজের তো আরও বেশি করেই ভোগার কথা! ওয়েলিংটনে হয়েছেও সেটাই। সিরিজের প্রথম টেস্টে নিল ওয়াগনারের তোপে প্রথম ইনিংসে দেড়শর আগেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। পরে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন কিউই ব্যাটসম্যানরা।

শুক্রবার টস জিতে ওয়েলিংটনের কনকনে ঠাণ্ডায় ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তবে উদ্বোধনীতে ফিফটি পেরোনো জুটি গড়ে ভরসা যোগাচ্ছিল সফরকারীরাই। কিন্তু মিডিয়াম পেসার ওয়াগনারের তোপে শেষপর্যন্ত পেরে ওঠেনি। গুটিয়ে গেছে ১৩৪ রানে, ৪৫.৪ ওভার খেলে।

পরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৮৫ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। পিছিয়ে আছে ৪৯ রানে।

ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইরেন পাওয়েলের ৫৯ রানের জুটিতে বেশ এগোচ্ছিল ক্যারিবীয়রা। ব্র্যাথওয়েটকে (২৪) ফিরিয়ে প্রথম আঘাতটা হানেন ওয়াগনার। এরপর একসময় ৯৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ।

ওয়াগনার ঝড়ের মাঝে ইনিংস সর্বোচ্চ ৪২ রানের মালিক পাওয়েল। কিউই পেসার ১৪.৪ ওভারে ৭ উইকেট ঝুলিতে পুরেছেন ৩৯ রান খরচায়। ৩৩তম টেস্টে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। মাঝে একটি রানআউট ও বাকি দুটি উইকেট গেছে ট্রেন্ট বোল্টের দখলে।

দিনের শেষভাগে কিউইদের ৬৫ রানের উদ্বোধনী জুটি এনে দিয়ে ফিরেছেন টম ল্যাথাম (৩৭)। অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেছেন এক রানে। জিত রাভাল ২৯ ও রস টেলর ১২ রানে দ্বিতীয় দিনের সংগ্রহ বাড়াতে নামবেন।

Tags: উইন্ডিজওয়াগনারনিউজিল্যান্ড
Previous Post

আগাম নির্বাচনে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

Next Post

নতুন বিতর্কে মেসির গোল না দেয়া রেফারি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বিতর্কে মেসির গোল না দেয়া রেফারি

আয়কর রিটার্ন

চলতি অর্থবছরে বাড়তি প্রায় ১ হাজার কোটি টাকা আয়কর আদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT