চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওহে পুরুষ, তুমি হয়েছো কি জ্ঞান শূন্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 10, অক্টোবর 2020
in শিল্প সাহিত্য
A A
বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেড়েই চলেছে ধর্ষণের ভয়াল চিত্র। প্রতিদিনই আসছে নিত্যনতুন দুঃসংবাদ। একটা গোষ্ঠী নারীকে দেখছে ভোগের পণ্য হিসেবে। শকুনের মতো ঝাঁপিয়ে পড়ছে নারী-শিশুর ওপর।

এই অবস্থায় সকল শ্রেণির মানুষকে রুখে দাঁড়াতে হবে। দেশব্যাপী দাঁড়াচ্ছেও। স্লোগানে-স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ। গানে-চিত্রে-অভিনয়ে তরুণরা এগিয়ে এসেছে ধর্ষণের প্রতিবাদ জানাতে।

এমনই একটি প্রতিবাদী গান ‘ধর্ষিতার আর্তনাদ-১’, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে ধর্ষণ ও ধর্ষকের ভয়াবহ পরিণতির কথা।

‘ওহে পুরুষ, তুমি হয়েছো কি জ্ঞান শূন্য

মানুষ হয়েও বিবেক হারিয়ে হয়েছো যেন বন্য,

ক্ষণিকের কামে লাজ হারিয়ে আজ হয়েছো তুমি ধর্ষক

শেষ বিচারে প্রভুর সামনে কীভাবে তুলবে মস্তক,

নারীকে তুমি ভেবেছো কেন পণ্য,
মানুষ হয়েও বিবেক হারিয়ে হয়েছো যেন বন্য!’

এমন শিক্ষণীয় গানের কথাগুলো রচনা করেছেন তরুণ সমাজকর্মী, লেখক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে মালয়েশিয়ায় অধ্যয়নরত তানভির আহমেদ সিদ্দিকী তুহিন।

আর গানের সুর ও কণ্ঠ দিয়েছেন মিরাক্কেল-৯ এর দ্বিতীয় রানারআপ, কক্সবাজারের সন্তান কমর উদ্দিন আরমান।

এ বিষয়ে কমর উদ্দিন আরমান বলেন, চলমান আন্দোলন তীব্রভাবে অনুভব করছিলাম। হঠাৎ তুহিন এই বিষয়ে চমৎকার একটা গান লিখে আমার সাথে শেয়ার করে। আমরা ভাবলাম এটা সুর দেয়া হলে ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে আমাদেরও ভূমিকা থাকবে। তাই অল্প সময়ের চেষ্টায় এই গানটি করা। আমার ধারণা গানের কথা ও সুর নষ্ট-ভ্রষ্ট পুরুষ সমাজের বিবেকের দুয়ারে আঘাত হানবে।

গানের গীতিকার তানভির আহমেদ সিদ্দিকী তুহিন জানান, একবিংশ শতাব্দিতে এসেও সমাজে নারীরা প্রতিনিয়ত ধর্ষণ-নিপীড়নের শিকার হচ্ছে। নারী অধিকার আজ যেন সভা-সেমিনারে বক্তব্যেই সীমাবদ্ধ। নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ব্যতিত কোনোভাবেই এই অপরাধ-নিগ্রহ বন্ধ হবে না। তাই আমরা গানে গানে পুরুষের বিবেকবোধ জাগ্রত করার চেষ্টা করেছি। এটা আমার প্রথম লেখা গান। কলুষিত এই সমাজব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি নিয়ে এধরনের প্রতিবাদ অব্যাহত থাকবে।

গানের ইউটিউব লিংক:

Previous Post

করোনা মহামারী: তরুণ ও যুবাদের মানসিক অবস্থা

Next Post

১১তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী মাহবুব মতিনের জন্য দোয়া

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১১তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী মাহবুব মতিনের জন্য দোয়া

নির্বাচন ভবনের সামনে চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকারের শতাধিক প্রতিষ্ঠানে উপ-নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT