চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওহে আইসিসি, খেলার জন্য এটি ‘লজ্জাজনক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 04, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে বিশ্বকাপ। তার উপর স্বাগতিক ইংল্যান্ড আবার অন্যতম হট-ফেভারিট। সঙ্গত কারণেই ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে গ্যালারি পরিপূর্ণ থাকার কথা। কিন্তু সোমবার ট্রেন্টব্রিজে কয়েক হাজার আসন ফাঁকাই রয়ে যায়। যা নিয়ে সমালোচনায় মেতেছেন ইংল্যান্ডের সমর্থকরাই। অনেকেই টিকিট কালোবাজারির ছায়া দেখছেন এ ঘটনায়।

সোমবার হাই-ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয় পাওয়ার পরের ম্যাচেই হোঁচট খেল ইংলিশরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ-বিপর্যয় সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান।

সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ডের অনেক সমর্থক ম্যাচের টিকিট চেয়েও পাননি। অথচ ট্রেন্টব্রিজে হাজার হাজার আসন ছিল ফাঁকা। এটি মানতে পারছেন না ইংলিশ সমর্থকরা।

জেসন স্টিল নামের একজন টুইটারে ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘আজ (সোমবার) ট্রেন্টব্রিজে এই(ফাঁকা) সিটগুলো নিয়ে পরিষ্কারভাবে দুর্নীতি হয়েছে। এই কারণেই এতগুলো সিট ফাঁকা রয়েছে। ওহে আইসিসি, বাহিরে অনেক প্রকৃত সমর্থক রয়েছেন যারা ভেতরে ঢুকতে চেয়েও পারেননি। খেলার জন্য এটি লজ্জাজনক।’

আরেকজন লিখেছেন, ‘ট্রেন্টব্রিজে অসংখ্য সিট ফাঁকা। অথচ আইসিসির টুর্নামেন্টের জন্য আমি টিকিট চেয়েও পাইনি। অনেক চেষ্টা করেও ইংল্যান্ড ম্যাচের টিকিট আমার ভাগ্যে জোটেনি।’

আরেকজন টিকিটের উচ্চমূল্যের সমালোচনা করে লিখেছেন, ‘ইসিবি ক্রিকেট বিশ্বকাপ ম্যাচে ট্রেন্টব্রিজের ফাঁকা সিটগুলোর দিকে তাকাক। বিরক্তিকর। আইসিসি! ক্রিকেট বিশ্বকাপ তোমার হাস্যকর টিকিট মূল্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’

Tags: আইসিসিইংল্যান্ড-পাকিস্তানবিশ্বকাপ-২০১৯
Previous Post

চাঁদপুরের ৪০ গ্রামে আজ আগাম ঈদ

Next Post

জনপ্রিয় আইটিউনস সেবা বন্ধ করছে অ্যাপল

Next Post

জনপ্রিয় আইটিউনস সেবা বন্ধ করছে অ্যাপল

ঈদের আগের দিন চ্যানেল আইতে ‘জয় হলো জয়দেবপুরে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT