চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আব্দুল জব্বারকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 29, আগস্ট 2017
in বিনোদন
A A
আব্দুল জব্বার

আব্দুল জব্বার

ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আব্দুল জব্বারকে। গত ২৭ আগস্ট রোববার বিকেলে জ্ঞান ফিরেছিল তাঁর। তিনি কথা বলার চেষ্টা করেছেন। এরপর তার কিডনির ডায়ালাইসিস করা হয়। চিকিৎ​সকেরা তাঁকে এখন গভীর পর্যবেক্ষণে রেখেছেন। চ্যানেল আই অনলাইনকে আজ ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক।

তিনি বলেন, ওষুধের মাধ্যমে আব্দুল জব্বারের রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এছাড়া তার শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গ প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এখানে ওষুধ তেমন কাজ করছে না। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

এদিকে আজ দুপুরে আব্দুল জব্বারকে দেখতে হাসপাতালে যান সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি চিকিৎ​সকদের সঙ্গে কথা বলেন। আব্দুল জব্বারের বর্তমান অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি। এছাড়া গতকাল সোমবার সকালে আব্দুল জব্বারকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি চিকিৎ​সকদের কাছ থেকে আব্দুল জব্বারের শারীরিক অবস্থার খোঁজ নেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গত শতকের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, একুশে পদক  ও স্বাধীনতা পদক পাওয়া আব্দুল জব্বার এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছেন।

আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

লেখা: আসিফ রহমান খান

Tags: আব্দুল জব্বার
Previous Post

আনকাট সনদ পেয়েছে ‘টু বি কন্টিনিউড’

Next Post

ইচ্ছে হয়েছে, তাই ছবিটি ডিলিট করেছি: তিশা

Next Post
দুজন মানুষ একটি মোটরসাইকেলে বসে ছবি তুলছেন, পেছনে সবুজ গাছপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইচ্ছে হয়েছে, তাই ছবিটি ডিলিট করেছি: তিশা

রোবটের সাথে কাজ করছে একজন যুবক, শিল্প কারখানায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রোবট বানাচ্ছে ভাস্কর্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT