চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওষুধ ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে বিনিয়োগ করতে চায় মালয়েশিয়া

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
1:20 অপরাহ্ন 13, এপ্রিল 2017
in অর্থনীতি
A A

বাংলাদেশের ওষুধ, বর্জ্য থেকে জ্বালানী উৎপাদন ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সঙ্গে মালয়েশিয়ার কুচিং চাইনীজ জেনারেল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধিদলের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব আগ্রহের বিষয়ে জানান মালয়েশিয়ার কৃষি আধুনিকায়ন বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াই বি এনসিক ম্যালকম মুসেন।

তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা খুবই আশাব্যাঞ্জক। আমরা বাংলাদেশের ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, বর্জ্য থেকে জ্বালানী উৎপাদন, দুগ্ধ প্রক্রিয়াজাত করণ ডিজিটাল অর্থনীতি (অনলাইন ব্যবসা) ও কৃষি পণ্য উৎপাদন গবেষণা (ধান) এসব খাতে বিনিয়োগ করতে চাই।

মালয়েশিয়ায় বাংলাদেশে উৎপাদিত পাট ও পাটজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে ম্যালকম মুসেন বলেন, পাটপণ্য ছাড়াও কৃষিজাত পণ্য, মশলা, আসবাবপত্র, নির্মাণ সামগ্রী এবং ডেইরি জাতীয় পণ্যের চাহিদা রয়েছে।

বাংলাদেশের বেসরকারি ওষুধ কোম্পানি ইনসেপ্টার সুনাম করে মালয়েশিয়ার সহকারী মন্ত্রী বলেন, আমরা ইনসেপ্টা কোম্পানি পরিদর্শন করেছি। সেখানে পণ্য উৎপাদনের পরিবেশ অনেক উন্নতমানের। ওষুধ উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখাতেও আমরা বিনিয়োগে আগ্রহী।

মালয়শিয়ার ৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতা ড. ক্রিস্টোফার গুই সু লিং বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বাণিজ্য সম্পর্ক উন্নয়নে দু’দেশের চেম্বারগুলোর যোগাযোগ আরোও বৃদ্ধি করা দরকার।

মালয়েশিয়ায় রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণ এবং পণ্যের গুণগতমান নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশী উদ্যোক্তাদের আরো মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।

সভায় এফবিসিসিআইর প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে মালয়শিয়ার বিনিয়োগ ছিল ১১২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার। আশাকরি এই বিনিয়োগ আরো বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য বিদেশীদের জন্য অনেক সুযোগ রয়েছে। এখানে গ্যাস-বিদ্যুৎসহ সব ধরনের সুবিধা থাকবে। নির্বিগ্নে মালয়েশিয়ার ব্যবসায়ীরা এসব অঞ্চলে বিনিয়োগ করতে পারবে। কারণ বাংলাদেশে রয়েছে সস্তা শ্রম, অর্থনৈতিক অঞ্চলে শুল্ক ফ্রি ও বিনিয়োগযোগ্য পরিবেশ।

এ সময় শফিউল ইসলাম মালয়েশিয়ার উদ্যোক্তাদের জ্বালানি, ওষুধ, জাহাজ-নির্মান, ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি, টেলিযোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ ও পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশ মালয়েশিয়ায় রপ্তানি করেছে ১৯১ মিলিয়ন ডলারের পণ্য আর আমদানি করেছে ৯৫৬ দশমিক ৭ মিলিয়ন ডলারের পণ্য।

Tags: এফবিসিসিআইওষুধপাটজাত পণ্য
Previous Post

শেষ মুহূর্তে চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি

Next Post

রিকশা চালাচ্ছেন মহেশ ভাট!

Next Post

রিকশা চালাচ্ছেন মহেশ ভাট!

বাবা হলেন ব্র্যাডলি কুপার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT