চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওর খোঁজ পেলে আমাকে জানাবেন’

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
1:57 পূর্বাহ্ন 30, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

বড় ভাই নুরুল বাশার মালয়েশিয়ায় থাকেন বিগত ছয়বছর যাবত। ভেবেছিলেন ছোট ভাই আব্দুল বাশারও সেই জায়গায় গেলে জীবনের মোড় ঘোরানো সহজ হবে। তাই ছোট ভাইও ধরলেন সেই পথ।

কিন্তু জীবনের মোড় ঘোরানোর স্বপ্নে পা দিলেন দালালের ফাঁদে। ১০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিলো আব্দুল বাশারকে। সেই উদ্দেশ্যে শাহপার দ্বীপ হয়ে পাড়ি জমানোর কথা ছিলো।

এলাকারই নুরুল আলম, তার ছোট ভাই, নাসির হোসেন, কায়সার আর আব্দুল বাশার মিলে এগোতে লাগলেন দালালদের দেখানো পথ ধরেই। সবকিছুই ঠিকঠাক চলছিলো। মিয়ানমার বর্ডার যাওয়া পর্যন্ত ঠিকঠাক কথাও হয় বাবা-মা ও ভাইয়ের সঙ্গে আব্দুল বাশারের। এরপরই সব অন্ধকার।

ফোনে বড় ভাই নুরুল বাশারকে বলেন, সামনে নেভিগার্ড আসছে, ফোন রাখছি, আড়ালে দাঁড়াতে হবে।

এরপর আর কোনো খোঁজ নেই আব্দুল বাশারের। সেটাও এক বছরেরও বেশ খানিকটা আগের কথা। এর মধ্যে অনেক জায়গায় খোঁজ করেছেন নুরুল বাশার, যোগাযোগ করেছেন বাংলাদেশি দূতাবাসেও, কোনো লাভ হয়নি। যেসব দালালের মাধ্যমে যাওয়ার কথা ছিলো তাদের নম্বরও বন্ধ।

টেকনাফের অলিয়াবাদ গ্রামে বাড়ি আব্দুল বাশার। গ্রামের বাড়িতে বসে ২০ বছরের ছেলেটির প্রত্যাশায় এখনো চোখের জল ফেলেন বৃদ্ধ বাবা-মা।

এরই মধ্যে লিবিয়ায় নৌকাডুবির ঘটনার খবর দেখে নুরুল বাশার হতবিহ্বল হয়ে ফোন দেন চ্যানেল আই অনলাইনে।

বলেন, আমি ধারণা করছি ওই ডুবে যাওয়া নৌকায় আমার ভাই থাকতে পারে। এই রমজানের আগের রমজানের এক মাস আগে ও বাড়ি থেকে গেছে। ওর কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন।

Tags: অভিবাসীশরণার্থী
Previous Post

ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার বিষয়ে যা বললেন নেইমার

Next Post

সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ইমরানের নিন্দা

Next Post

সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ইমরানের নিন্দা

সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ইমরানের নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT