চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওরকম সময়েও যেভাবে নির্ভার ছিলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 14, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: গোধূলি বেলায় জাদুকরী বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন মিরপুরে। শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করে রাজশাহী কিংসকে এনে দিয়েছেন দারুণ এক জয়। রাত পোহাতেই নিজের এমন কীর্তি যেন ভুলে গেছেন মোস্তাফিজুর রহমান! সোমবার সিলেটে এসে রোমাঞ্চকর সেই ম্যাচ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে কোনভাবেই রাজী করানো যাচ্ছিল না এ বাঁহাতি পেসারকে।

এমনিতেই কম কথা বলার মানুষ মোস্তাফিজ। ক্যামেরা-রেকর্ডার সামনে থাকলে আরও বেশি করে গুটিয়ে নেন নিজেকে। কথা বলতে তাকে রাজী করানোও কঠিন কাজের একটি। প্রতিবন্ধকতা থাকার পরও রোববারের ম্যাচে শেষ ওভারের বোলিং নিয়ে মোস্তাফিজের ব্যাখ্যা শোনার আগ্রহ তাই থেকেই গেল সিলেট জেলা স্টেডিয়ামে আসা সাংবাদিকদের।

প্রথমে দলের মিডিয়া ম্যানেজার ও পরে ম্যানেজার মোস্তাফিজকে অনুরোধ করলেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু তাতেও সাড়া মেলেনি। পাল্টা অনুরোধ ফিজের, প্লিজ আজ কথা বলতে চাই না।

পরে অনেক চাপাচাপির শেষে ম্যাচজয়ী সেই ওভারটি নিয়ে কাটার মাস্টারের মুখ থেকে বের হল কেবল দু’লাইন, ‘আমি কোনো চাপই নেইনি। সবাই হয়ত টেনশনে ছিল, কিন্তু আমি অতকিছু ভেবে বোলিং করিনি।’

আবির্ভাবের পর থেকেই একের পর এক বিস্ময় জাগিয়ে চললেও মোস্তাফিজের কাছে সবই যেন ‘সাধারণ ঘটনা’। দুই ম্যাচে হারের পর বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে চাঙা হয়ে উঠেছে রাজশাহী। ফুরফুরে মেজাজে সিলেট জেলা স্টেডিয়ামে সোমবারের অনুশীলন সেরেছে পদ্মাপাড়ের দলটি।

অথচ যার নৈপুণ্যে দলের মাঝে ‘প্রাণ’ ফিরল, সেই মোস্তাফিজ নিজেকে গুটিয়ে রাখলেন মাঠ-মাঠের বাইরে পর্যন্ত। দলের অন্যরা যখন মাঝমাঠে ফুটবল খেলতে মত্ত, অবুঝ বালক হয়ে মোস্তাফিজ তখন সাইডলাইনে চেয়ার পেতে বসে রইলেন ম্যাচের দর্শক হয়ে।

মাঘ মাসের প্রথম দিনের মিষ্টি রোদ গায়ে মেখে আলসে দিন পার করা মোস্তাফিজকে কালই নামতে হচ্ছে সিলেট পর্বের লড়াইয়ে। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম জয়ের খোঁজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।

আরব আমিরাতে পাকিস্তান দলের খেলা থাকায় কিংসের ডেরা ছেড়ে চলে গেছেন পাকিস্তানি মোহাম্মদ হাফিজ। আর শক্তি বেড়েছে টাইটানসদের, যোগ হয়েছেল শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬মোস্তাফিজরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

নতুন করে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর পুরানো ৫ উপদেষ্টা

Next Post

নতুন বেতন কাঠামোর পর কাজে ফিরেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা

Next Post

নতুন বেতন কাঠামোর পর কাজে ফিরেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা

আওয়ামী লীগ-উপজেলা নির্বাচন

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ফরম বিক্রি মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT