চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েডিং ফেস্টিভ্যালের উপস্থাপনায় নিরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 24, জানুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, পেশাদার পোশাক পরা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীত মৌসুমে চারদিকে বিয়ের ধুম পড়েছে। নব দম্পতির বিয়ের আয়োজন আরও বর্ণিল করতে যোগ হয়েছে ওয়েডিং রীতি। নতুন সাজ পোশাকে ওয়েডিং জমিয়ে তুলতে রাজধানীর পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানে চলছে দু’দিন ব্যাপী ওয়েডিং ফেস্টিভ্যাল।

জমজমাট এ আয়োজনের উপস্থাপনা করছেন চিত্রনায়ক নিরব।

সিনেমায় ব্যস্ত হলেও মাঝেমধ্যে উপস্থাপনায় পাওয়া যায় নিরবকে। গত রোজার ঈদের পর দেশের বড় বড় তারকাদের নিয়ে অনলাইনে উপস্থাপনা করেছিলেন নিরব, সঙ্গে ছিলেন ইমন। এছাড়া একটি বেসরকারি টিভিতে ২০জন তারকা নিয়ে ‘আনন্দ সময়’ নামে আরেকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন এ চিত্রনায়ক।

এবার নিরবকে মাইক্রোফোন হাতে পাওয়া যাচ্ছে লা মেরিডিয়ান প্রেজেন্টস ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ বাই এঞ্জেলিকার মঞ্চে। চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন: প্রথমদিন প্রতিযোগিতা থেকে ১০ জনকে বাছাই করা হয়েছে। তাদের মধ্যে থেকে বেস্ট কাপল নির্বাচিত হবে আজ। তারা পাবেন মূল্যবান উপহার সামগ্রী।

তিনি বলেন: উপস্থাপনা খুব কঠিন কাজ নয় আবার একেবারে সহজ নয়। আমার কাছে কাজটি উপভোগ্য। তাছাড়া অনেকদিন পর বড় কোনো ইভেন্ট হচ্ছে। সবার সঙ্গে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে। অনুষ্ঠানটিও বেশ গোছানো ও মানসম্মত। সবকিছু পছন্দ হওয়ায় এখানে আনন্দের সঙ্গে উপস্থাপনা করছি।

নিরবের সঙ্গে প্রথমদিন উপস্থাপনা করেছেন ফারজানা বীথি। শেষদিনে উপস্থাপনা করবেন মাসুমা নাবিলা। প্রথমদিনে মঞ্চে পারফর্ম করেছেন কণ্ঠশিল্পী তপু, তাসনিম আনিকা। শেষদিন পারফর্ম করবেন কণা ও মেহজাবীন। পারফর্ম না করলেও সেখানে বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন ফেরদৌস এবং পূর্ণিমা।

সৈকত নাসিরের পরিচালনায় শবনম বুবলীর সঙ্গে নিরব অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি মুক্তি অপেক্ষায়। এছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় অপু বিশ্বাসের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা নির্মাণাধীন। মার্চে শুরু করবেন চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমা। এ নায়কের হাতে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাশ’ নামে আরও একটি সিনেমা নির্মাণের অপেক্ষায় রয়েছে। যেটি শুরু হওয়ার কথা রয়েছে এপ্রিল নাগাদ।

Tags: উপস্থাপনায় নিরবনিরবলিড বিনোদন
Previous Post

ভ্যাকসিন গ্রহীতারাও ছড়াতে পারেন করোনা

Next Post

স্বাস্থ্যসেবা খাতে অনন্য অবস্থানে বাংলাদেশ: ডা. জুবায়ের আহমদ

Next Post
বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে অগ্রগামী ডা. জুবায়ের আহমদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যসেবা খাতে অনন্য অবস্থানে বাংলাদেশ: ডা. জুবায়ের আহমদ

বাজারে ঝালমুড়ি বিক্রেতা, বাংলার ঐতিহ্যবাহী স্ন্যাকস. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর ধরে এফডিসিতে ঝালমুড়ির ব্যবসা, করোনায় দিন কাটছে সীমাহীন কষ্টে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT