চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন সর্ম্পকে নতুন যে বার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 07, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেল্টার মতো মারাত্মক না হলেও বিশ্বব্যাপী সংক্রমণের রেকর্ড ভেঙেই যাচ্ছে ওমিক্রন, তাই একে মৃদু বলা বিপজ্জনক জানিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ক্ষেত্রে ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার তুলনায় কম গুরুতর, তাই বলে একে মৃদু বলা উচিত নয়।

সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা যায়, করোনার পূর্বের ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা কম। তবে এর সংক্রমণ অন্য সব ভ্যারিয়েন্টের চেয়ে বেশি হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থায় ভয়াবহ চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান ড. টেড্রোস আধানম।

গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার বেড়েছে ৭১ শতাংশ, যার মধ্যে কেবল আমেরিকাতেই শতভাগ বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে গুরুতর অবস্থায় যারা পড়েছে তাদের ৯০ শতাংশই ভ্যাকসিনবিহীন ছিলো বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় ১০ লাখের বেশি করোনার নতুন সংক্রমণ রেকর্ড করে।

বৃহস্পতিবার যুক্তরাজ্য ১ লাখ ৭৯ হাজারের বেশি নতুন করোনা সংক্রমণ রেকর্ড করে এবং সেখানে মৃত্যু হয় ২৩১ জনের। দেশটিতে করোনা আক্রান্তের চাপে কিছু হাসপাতালের অবস্থা সংকটাপন্ন বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ফ্রান্সে বৃহস্পতিবার ২ লাখ ৬১ হাজার করোনা সংক্রমণ রেকর্ড করা হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভেরান জানুয়ারিতে হাসপাতালগুলো অবস্থা আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সেন্ডার ভুসিক বলেন, দেশটির স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে মারাত্মক চাপের মুখে রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে ৯ হাজারের বেশি করোনা সংক্রমণের রেকর্ড হয়।

ড. টেড্রোস তার বক্তব্যে দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করার আহ্বান জানান উন্নত দেশগুলোকে।

গতবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন, ২০২২ সালের মধ্যে বিশ্বব্যাপী সকল প্রাপ্ত বয়স্ককে টিকার আওতায় আনা সম্ভব হবে যদি পশ্চিমা দেশগুলো বুস্টার ডোজের জন্য টিকা মজুদ করে না রাখে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ ৮৯ হাজার।

Tags: ওমিক্রনকরোনাভাইরাস
Previous Post

ডিন এলগারে সিরিজে সমতায় ফিরল প্রোটিয়ারা

Next Post

পিএসজিতে পচেত্তিনোর জায়গায় আসছেন জিদান

Next Post
জিদান পিএসজির নতুন কোচ হিসেবে যোগ দিতে পারেন বলে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে পচেত্তিনোর জায়গায় আসছেন জিদান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভ দমনে কাজাখস্তানে রাশিয়ান সৈন্যদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT