চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওমিক্রন-ডেল্টায়’ আক্রান্ত ৩ নারী ক্রিকেটার হাসপাতালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 14, ডিসেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
ঢাকার মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তি সতর্কতা হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত তিন নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ভর্তি হওয়া তিন ক্রিকেটারই সুস্থ আছেন, শুধুমাত্র অবজারভেশনে রাখতে তাদেরকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত; আরেকজন আক্রান্ত ডেল্টায়।

মঙ্গলবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন নারী ক্রিকেটারকে ১৪ ডিসেম্বর মঙ্গলবার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন তার মানে এই নয় যে, তাদের অবস্থা খুব খারাপ।

‘‘তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে (নজরে) রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে পর্যাপ্ত নজরদারি হবে না।’’

বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটারের করোনা পজিটিভ হয় গত ৫ ডিসেম্বর। বিষয়টি প্রকাশ করা হয় ৬ ডিসেম্বর। এরপর তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়।

এর আগে গত ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’। জিম্বাবুয়ে থেকে ফেরত আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে শনাক্ত হয় এই ধরন। শুরুতে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা। ওমিক্রনের কারণে মাঝপথে বাছাইপর্ব স্থগিত হয়ে যাওয়ার পর কয়েকটি দেশ ঘুরে গত ৩০ নভেম্বর দেশে ফেরেন তারা।

দেশে ওমিক্রন ধরা পড়ায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।

Tags: ওমিক্রনকরোনাভাইরাসডেল্টামুগদা হাসপাতাল
Previous Post

‘মায়ের অযৌক্তিক বিশ্বাস হঠাৎ তোমার ডাক শোনা যাবে!’

Next Post

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে

Next Post

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে

তিনজন খেলোয়াড় ও একজন কোচ জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কাছে ‘ভালো’ খেলা মানে ‘লড়াই করে হার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT