চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানের চমকপ্রদ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 09, মার্চ 2016
in স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে চমকপ্রদ এক জয় তুলে নিয়েছে ওমান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আইরিশদের চমকে দিয়ে ২ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে তথা সুপার টেনে খেলার লড়াইয়ে থাকলো  মরুর দেশটি।

বুধবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ওমান।

ওমানকে জেতাতে দুই ওপেনার জিসান মাহমুদ ও খবর আলি দারুণ ব্যাটিং করেন। জিসান ৩৩ বলে ৩৮ ও খবর করেন ২৬ বলে ৩৪ রান। তবে আসল কাজটা করেন আমির আলি ও জতিন্দর সিং। আমির ১৭ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ রানের দুর্দান্ত এক ‘ক্যামিও’ ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলে জয়ের পথ দেখান। অন্যদিকে জতিন্দর ২৬ বলে ২৪ রান করে দলের জয়ে সমান অবদান রাখেন।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নেমে জিসান ও খবরের ওপেনিং জুটিতে মজবুত ভিত পায় ওমান। উদ্বোধনী জুটিতে এই দুজন ৫১ বলে ৬৯ রান তোলেন।

দলীয় ৯০ রানের মাথায় পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে অনেকটাই কোনঠাসা হয়ে পড়া ওমানকে ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাচে ফিরিয়ে আনেন আমির আলি ও জতিন্দর সিং।

ষষ্ঠ উইকেটে এই দুজন ২৫ বলে ৪৭ রানের দুর্দান্ত এক জুটি গড়ে ওমানের জয়ের সম্ভাবনা তৈরি করেন। দলীয় ১৩৭ রানের মাথায় জতিন্দর যখন ২৬ বলে ২৪ রান করে আউট হন তখন জয়ের জন্য শেষ ১১ বলে ওমানের ১৮ রান প্রয়োজন ছিল।

রয়েড রাঙ্কিনের করা ১৯তম ওভারের প্রথম বলে মারতে গিয়ে বোল্ড আউট হন জতিন্দর। একই ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান নতুন ব্যাটসম্যান সুলতান আহমেদও।ফলে সমীকরণটা কঠিন হয়ে যায় ওমানের জন্য। জয়ের জন্য ৮ বলে দরকার তখন ১৬ রান। ১৯তম ওভারের শেষ দুটি বলে দুটি সিঙ্গেলস নিয়ে ব্যবধান ৬ বলে ১৪ তে নামিয়ে আনেন আমির আলি ও অজয় লালচেতা।

জয়ের জন্য শেষ ৪ বলে দরকার ৪ রান। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে লালচেতা ৩ বলে ৩ রানের সমীকরণ করে ফেলেন। সরেনসেনের করা শেষ ওভারের চতুর্থ বলে নেইল ও’ব্রায়েনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আমির। ফলে জয়ের জন্য শেষ ২ বলে ওমানের দরকার পড়ে ৩ রান। হাতে দুই উইকেট।

সরেনসেনের করা পঞ্চম বলটিকে ‘নো’ কল করেন আম্পায়ার। বল উইকেটরক্ষককে ফাঁকি দিয়ে বাউন্ডারির বাইরে চলে গেলে চমৎকার এক জয় পায় ওমান।বাঁধভাঙা উল্লাসে ভাসে মরুর দেশটি।

এর আগে টস জিতে তিন টপঅর্ডার ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং ও গ্যারি উইলসনের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।

Tags: টি-২০ বিশ্বকাপ
Previous Post

ওমানের চমকপ্রদ জয়

Next Post

ওমানের চমকপ্রদ জয়

Next Post

সাংবাদিক মিনার মাহমুদের জন্মদিন আজ

সাংবাদিক মিনার মাহমুদের জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT