চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদের যদি ভাল কিছু চান, তাহলে সেটা সবার জন্যই ভাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 01, মে 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
ওবায়দুল কাদের

দলের সভায় ওবায়দুল কাদের

ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ দলের নেতাকর্মীদের সংশোধন হওয়ার জন্য সতর্ক করাকে প্রশংসা করছেন অনেকেই। ‘গডফাদার’ পরিচয় পাওয়া কোনো নেতাকে আগামী জাতীয় সংসদ নিবার্চনে মনোনয়ন দেয়া হবে না – তার এ ঘোষণাকেও স্বাগত জানানো হচ্ছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে।

ওবায়দুল কাদেরকে ভালো একজন নেতা হিসেবে ব্যাখ্যা করে এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী কৃষিবিদ ও সাবেক ছাত্রনেতা নাজমুল এইচ খান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘নেতা কাদেরকে বলে? কুত্তা আর নেতা দু’টো কিন্তু এক জিনিস নয়। নেতাদের বিশেষ বিশেষ গুণ থাকতে হয়। ভোটে জিতলে বা ক্ষমতায় থাকলেই যে সে নেতা হয়ে গেল – এমনও কোনো কথা নেই। ছোটকাল থেকেই শুনেছি, অনেক নেতা, চেয়ারম্যান, এমপিকে মানুষ কুত্তার সাথে তুলনা করছে। ভয়ে ভয়ে, চুপিচুপি নিজেদের মধ্যে তাদের অনেক অপকর্ম নিয়ে আলোচনা করছে। এর মধ্যে মানুষকে হত্যা, জোর পূর্বক নারীর সতীত্বহানি, ব্যাভিচার, জুয়াড়ি, মদখোর, মানুষের সম্পদ লুণ্ঠন – এমন কোনো খারাপ কাজ নেই যা আলোচনায় উঠে আসেনি। অথচ, কোনো না কোনোভাবে ভোটে জিতে অথবা এলাকায় ক্ষমতার দাপটে দেশের, জেলার, উপজেলার অথবা এলাকার ছোট কিংবা বড় নেতা হয়ে বসে গেছে।

মন্ত্রী ওবায়দুল কাদেরের কথা থেকে বুঝতে পারলাম, তিনিও সেটা জানেন। তা না হলে উনি নেতাদের, কর্মীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এমন কথা কেনো বলবেন? আর, তিনি যেহেতু বলেছেন – এটা সহজেই বুঝতে পারি তিনি নিজে অন্যদের মতো একই চরিত্রের লোক নন।

তিনি বর্তমান ক্ষমতাশীল দলের সাধারণ সম্পাদক, দলের নীতি-নির্ধারক, দেশের ভাল-মন্দ ক্রিয়াকর্মের একজন অন্যতম সাক্ষী। যদি এমন হয় দলের প্রধান প্রধান ব্যক্তিদের অথবা দলের প্রধান নেত্রীর কার্যকলাপের কারণেই তিনি মনে করছেন যে, ক্ষমতা হারালে কারও রক্ষা থাকবে না – তাহলে সেটা ভিন্ন কথা। আমার তো এমন মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে, তার এই হুঁশিয়ারির কারণ এটাই যে অপরাধ সর্বত্র ছড়িয়ে পড়ছে। উপর থেকে নিচে। তিনি অপরাধ থেকে সবাইকেই বেড়িয়ে আসতে বলেছেন বলেই আমার মনে হয়। কারণ, তাকে আমি অনেকবারই নেতার মতো কথা বলতে শুনেছি। আজ যদি তিনিই দেশের প্রধান হতেন – আমার ধারণা, দেশের রাজনীতির অনেক ভাল দিকও আমরা দেখতে পেতাম।

শুধু কি ওনার দলের লোকেরাই খারাপ? ওনার দল ছাড়া অন্য দলে কি কোনো কুত্তা নেই? কুত্তায় কুত্তায় যখন দেশটা ভরে গেছে তখন আমি বিশ্বাস করি সব দলেই অসংখ্য কুত্তার জন্ম হয়েছে। এসব কুত্তাদের কারণেই অনাচার-অবিচার ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। মানুষ আর দেশ নিয়ে গর্ব করতে পারছে না। বরং, হতাশায় ডুবে মরছে। অবস্থার পরিবর্তন চাইছে। দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছে। এই মানুষরা পালিয়ে যেতে চায় নিজেদের মান-সম্মান বাঁচাতে অথবা এরা আইনের শাসনের দেশে বেঁচে থাকতে চায়। চুরি করে তাড়া খাবার ভয় নিয়ে সবাই কিন্তু দেশ ছেড়ে পালায় না।

ওবায়দুল কাদের একটি দলের নেতা হলেও তিনি আমাদের দেশেরও নেতা। তিনি যদি ভাল কিছু চান তাহলে সেটা সবার জন্যই ভাল। সব দলেই ভাল নেতা আছে, মন্দ নেতা আছে। কিছু আছে একেবারে কুত্তা চরিত্রের। এদের কারণে দেশটা অথবা পুরো জাতি যেন অভিশপ্ত না হয় – সেটাই কামনা করি। আশা করি, এক সময় সবাই সচেতন হয়ে একটা সুন্দর দেশ ও ভবিষ্যৎ গড়ে তুলতে সবারই ভূমিকা থাকবে।

আল্লাহ্‌, আমাদের ক্ষমা করে আপনার রহমত দান করুন।’

Tags: ওবায়দুল কাদের
Previous Post

‘চেজ’ দৌড়ে উইন্ডিজের প্রথমদিনের স্বস্তি

Next Post

নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘যথেষ্ট বুদ্ধিমান’ বললেন ট্রাম্প

Next Post

নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে 'যথেষ্ট বুদ্ধিমান' বললেন ট্রাম্প

হাওরে অকাল বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন স্থানীয়রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT