চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেররা ১/১১ পুনরাবৃত্তির পথ প্রশস্ত করছেন: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 18, আগস্ট 2018
in রাজনীতি
A A

ওবায়দুল কাদের সাহেবরা নিজেরা নিজেদের অনাচার ও অপকর্মের দ্বারা ১/১১ এর পুনরাবৃত্তির পথ প্রশস্ত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এমন মন্তব্য করেন।

রিজভী বলেন: গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নানা রকম দুঃস্বপ্নে অস্থির ও শঙ্কিত হয়ে পড়েছেন। মানুষের বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হরণ করে যে শুন্যতার সৃষ্টি করেছেন তাতে ধেয়ে আসা প্রতিবাদী মানুষের টর্নেডোতে ভয় পেয়ে ওবায়দুল কাদের সাহেবরা বেসামাল হয়ে পড়েছেন। তাই কখনও ভয়ের কথা বলছেন, কখনও ধমকের সুরে কথা বলছেন।

তিনি বলেন: কাদের সাহেব, ধমক দিয়ে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারবেন না। চারিদিকে আপনাদের পতনের শব্দ শোনা যাচ্ছে।

রিজভী অভিযোগ করে বলেন: গতকাল সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যরিস্টার মওদুদ আহমদকে নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার মানিকনগর নিজ বাড়িতে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে দেশের সিনিয়র সিটিজেন বরেণ্য আইনজীবী ব্যরিস্টার মওদুদ আহমদ অবরুদ্ধ হয়ে আছেন। শুক্রবার দলীয় নেতা-কর্মীরা তার সাথে দেখা করতে গেলে তাদেরকে পুলিশ বাধা দেয় এবং তার বাড়ি ও বাড়ির সামনে থেকে ১০ জনকে আটক করে। আজও কোন নেতা-কর্মী তার সাথে দেখা করতে পারছেন না। এসব করে ওবায়দুল কাদের সাহেবরা নিজেরাই ১/১১ এর পুনরাবৃত্তি করতে চান। এসব বন্ধ করুন।

তিনি বলেন: সরকার প্রধান বাংলাদেশকে নিজের পৈতৃক তালুক মনে করে বলেই দেশের প্রধান বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি ও বিরোধী দলের নেতা-কর্মীরা আজ তার আক্রোশের শিকার হয়ে মিথ্যা মামলায় কারাগারে জুলুম সইতে হচ্ছে। দেশের হাজার হাজার নেতা-কর্মী মামলা-হামলায় বিপন্ন ও বিপদগ্রস্ত। প্রতিদিন গ্রেপ্তার চলছে নির্বিচারে। মিথ্যা মামলায় আসামী করাসহ নিজগৃহে অবরুদ্ধ করা হচ্ছে জাতীয় নেতাদের। আমি তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে খালেদা জিয়া ও সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি।

Tags: ওবায়দুল কাদেরবিএনপিব্যারিস্টার মওদুদ আহমেদরুহুল কবীর রিজভীসেমি লিড
Previous Post

ঈদে মাহি-বনির ‘মনে রেখো’ কেন দেখবে দর্শক?

Next Post

ঈদের রাতে ফারিয়ার নাচ!

Next Post

ঈদের রাতে ফারিয়ার নাচ!

coxsbazar sea beach

বন্ধুদের সাথে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT