চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটি নয়, সালমানের ভরসা বড়পর্দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 21, নভেম্বর 2020
in বিনোদন
A A
সালমান খান স্টাইলিশ অ্যাকশন দৃশ্য, ধোঁয়া ও স্পার্কসের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারী শুরুর পরপরই গেল মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় ভারতের সকল প্রেক্ষাগৃহ। গেল মাসে সীমিত পরিসরে আবারও প্রেক্ষাগৃহ গুলো খুলে দেওয়া হলেও নতুন সিনেমা মুক্তি দেওয়ার ব্যাপারে বেশ দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন প্রযোজক ও নির্মাতারা।

এদিকে প্রেক্ষাগৃহগুলো দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে বর্তমানে দর্শকদের বিনোদনের মাধ্যম হিসেবে ওটিটি প্লাটফর্মগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে। ইতোমধ্যেই বেশ কিছু বলিউড সিনেমাও মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো বেশ কয়েকটি সিনেমা।

কদিন আগেই গুঞ্জন উঠেছিল, বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে। তবে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দিলেন বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি জানিয়েছেন, আগামী বছর ঈদে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর  কারণে তা সম্ভব হয়নি। তবে কয়েকদিন আগেই সিনেমাটির শুটিং শেষ করেছেন সালমান খান। বর্তমানে এটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সালমান ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

Tags: ওটিটি প্ল্যাটফর্মজ্যাকি শ্রফদিশা পাটানিরণদীপ হুদাসালমান খান
Previous Post

এবছর ইউরোপের ‘স্বর্ণবালক’ হালান্ড

Next Post

অনির্বাণের বিয়ে বৃহস্পতিবার, পাত্রী কে?

Next Post
অনির্বাণের বিয়ে, পাত্রী কে? এই ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্বাণের বিয়ে বৃহস্পতিবার, পাত্রী কে?

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল হতে ‘আউট অব দ্য বক্স’ খেলতে হবে: তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT