চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওই শিশুদের চোখের জল মুছে মুখে হাসি আনবে কে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:16 অপরাহ্ন 02, জানুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও যখন সারাদেশে বই উৎসব উদযাপন হয়েছে, তখন সিলেটের একটি সরকারি প্রাথমিক স্কুলের অমানবিক একটি খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‌‘নতুন পোশাক পরে না আসায় বই উৎসবে বছরের প্রথম দিন নতুন বই পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সিলেটের উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।’

ওই প্রতিবেদনে বলা হয়, ‘মঙ্গলবার দেশের সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে যখন তুলে দেওয়া হয় নতুন পাঠ্যপুস্তক, তখন ওই স্কুলের কিছু শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছে।’

সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ আশপাশের বস্তিতে বসবাস করে; যাদের অভিভাবকদের সিংহভাগ দিনমজুর। তাই ওই শিশুদের নতুন পোশাক না থাকাই স্বাভাবিক। আমাদের প্রশ্ন, নতুন পোশাকের সঙ্গে বই পাওয়া না পাওয়ার সম্পর্ক কী?

আমরা মনে করি, এমন আচরণ করে ওই স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অমার্জনীয় অন্যায় করেছেন। শিশুদের মানুষ হিসেবে বেড়ে ওঠার শিক্ষা দেয়ার বদলে তারা নিজেরাই বর্ণবাদী হয়ে উঠছেন। মানবিক সমাজ গড়ার ক্ষেত্রে এটা শঙ্কার বিষয়।

আরও অবাক করা বিষয় উঠে এসেছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা খানমের কথায়। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘নতুন ড্রেস পরে এসে বই নিয়ে যেতে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। তাই পুরনো ড্রেস পরে এলে বই দিচ্ছি না।’

তিনি যদিও এ বিষয়ে মন্ত্রণালয়ের পরিপত্র দেখাতে পারেননি, তবুও মন্ত্রণালয় এ ধরনের কোনো মৌখিক নির্দেশনা দিয়ে থাকলে বুঝতে হবে তারাও উল্টোপথে হাঁটছে। এমন নির্দেশনা কেউ দিয়ে থাকলে তাদেরকে এখনই থামানো দরকার বলে আমরা মনে করি। কারণ, এ ধরনের মানসিকতা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্তরায়।

ছবি: দৈনিক সমকালের সৌজন্যে

Tags: নতুন বইবইবই উৎসবসম্পাদকীয়
Previous Post

চলতি মাসে চালু হচ্ছে আরো ৬টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

Next Post

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার সরানোর নির্দেশ

Next Post

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার সরানোর নির্দেশ

মারা গেছেন টেন্ডুলকারের ক্রিকেটগুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT