চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A

ওআইসি সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশে শনিবার ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সেখানে ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ওআইসি’র প্রথম ‘বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন’ এ যোগ দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০৭ দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহ্জালাল (রাঃ) বিমানবন্দর থেকে কাজাখস্তানের উদ্দেশে রওয়ানা দেয়।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সচিব, পুলিশের মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে বিদায় জানান।

সফরকালে কাজাখস্তানের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি বৈঠক হতে পারে। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী ওআইসি’র আরো কয়েকটি সদস্যরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ১২ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা  রয়েছে।

Tags: ওআইসি সম্মেলনরাষ্ট্রপতি
Previous Post

শরণার্থীদের সঙ্গে ষড়যন্ত্রে বিএনপির নাম আসছে: ওবায়দুল কাদের

Next Post

লা লিগায় পয়েন্ট খোয়াল রোনালদোহীন রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডা, ফুটবল ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় পয়েন্ট খোয়াল রোনালদোহীন রিয়াল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ৫০ লাখ ডলার দেবে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT