চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসি মহাসচিবের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:06 পূর্বাহ্ন 09, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ওআইসি মহাসচিবের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসির) মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এর সাথে সংস্থাটির সদর দপ্তরে বৈঠক করেছেন। বৈঠকে ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে আন্ত-বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওআইসির আফ্রিকান সদস্য দেশগুলোতে যৌথ কৃষি প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেন। এই সকল কৃষি প্রকল্পে বাংলাদেশ তার দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি জ্ঞান সরবরাহ করতে পারে বলে তিনি জানান। আফ্রিকার দেশ সুদান, উগান্ডাসহ অন্যান্য দেশ তাদের অনাবাদি উর্বর জমি এই সকল প্রকল্পে ব্যবহার করা যেতে পারে যেখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ওআইসির অন্যান্য সমৃদ্ধশালী দেশগুলো অর্থ বিনিয়োগ করতে পারে। প্রস্তাবিত কৃষি প্রকল্প থেকে ওআইসির সদস্য দেশগুলো পারস্পরিকভাবে উপকৃত হতে পারে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন তিনি ওআইসির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া খুঁজে দেখবেন।

বৈঠকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয় উল্লেখ করে এই সংকটের টেকসই সমাধানের জন্য ওআইসি কিভাবে আরো জোরদার ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।  প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজনৈতিক এবং অন্যান্য সমর্থন অব্যাহত রাখার জন্য মহাসচিবকে অনুরোধ জানান। ওআইসির মহাসচিব ড. ওথাইমিন বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সংকট নিরসনে ওআইসির পক্ষ থেকে সকল সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওআইসিকে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের জন্য একটি শক্তিশালী সংস্থা হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করেন এবং ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত ব্রেনস্টরমিং সেশনের সুপারিশের ভিত্তিতে ওআইসির সংস্কার কাজ এগিয়ে নেয়ার‍ অনুরোধ জানান। তিনি ওআইসির নিয়োগে সমভাবে ভৌগোলিক প্রতিনিধিত্বের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী ওআইসির সদস্যভুক্ত স্বল্পোন্নত দেশগুলোতে করোনা ভাইরাসের টিকা সরবরাহের সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন।

Tags: ওআইসিপররাষ্ট্র প্রতিমন্ত্রীশাহরিয়ার আলম
Previous Post

ইটালিতে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো

Next Post

মিয়ানমারে অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে পড়া বিক্ষোভকারীদের মুক্তি

Next Post
মিয়ানমারে অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে পড়া বিক্ষোভকারীদের মুক্তির জন্য আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে পড়া বিক্ষোভকারীদের মুক্তি

বাংলাদেশ হাইকমিশনে ৭ মার্চের বিশেষ অনুষ্ঠানে বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে ৭ মার্চের বিশেষ অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT