চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশী যেসব বিবেচনায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:16 অপরাহ্ন 05, জুন 2017
in আদালত
A A

রাজধানীর মালিবাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে হাইকোর্ট যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তার পেছনে বেশ কয়েকটি কারণ আছে।

মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হওয়ার পরও যে বিষয়গুলো বিবেচনায় ঐশীর সাজা কমানো হয়েছে সেগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে: বংশগতভাবে ঐশীর পরিবারে (নানি ও মামা) মানসিক রোগীর উপস্থিতি  ছিল।

হত্যার ঘটনার দুইদিন পই ঐশীর আত্মসমর্পণের বিষয়টিও উচ্চ আদালত বিবেচনায় নিয়েছেন।

অতীতে ঐশীর বিরুদ্ধে যে অন্য কোন ক্রিমিনাল রেকর্ড (অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা) নেই সেটাও বিবেচনা করেছেন হাইকোর্ট।

এছাড়া ঐশীর মাদকাসক্তি যেটা দূর করা হয়নি সেটাও একটি কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। তার সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও নিজামুল হক নিজাম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আফজাল এইচ খান ও সুজিত চ্যাটার্জি বাপ্পী।

গত ৭ মে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের একটি ফ্ল্যাট থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওইদিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে।

এরপর ২০১৫ সালের ১২ নভেম্বর ঐশীকে মৃত্যুদণ্ড, তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ওই বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

২০১৫ সালের ৬ ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করে ঐশী।

Tags: ঐশী
Previous Post

লন্ডনে হামলাকারীদের পরিচয় জেনেছে পুলিশ

Next Post

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে প্রকৃতির চোখ রাঙানি

Next Post

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে প্রকৃতির চোখ রাঙানি

সংসদ অধিবেশন

আবগারি না বাড়াতে আর সঞ্চয়পত্রের সুদ না কমাতে সংসদ থেকে আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT