চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশীর ভবিষ্যৎ কী?

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
5:23 অপরাহ্ন 10, এপ্রিল 2017
in আদালত
A A

বাবা-মা’কে হত্যার দায়ে বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্তান ঐশীর ভবিষ্যৎ কী? জানতে এখন হাইকোর্টের একটি রায়ের অপেক্ষায় থাকতে হবে।

রাজধানীর মালিবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে তাদের সন্তান ঐশীর করা হাইকোর্টে আপিল ও মামলার ডেথ রেফারেন্সের শুনানি এখন শেষ পর্যায় রয়েছে।

ঐশীর আপিল ও মামলার ডেথ রেফারেন্সের শুনানি শেষ হতে আর হয়তো এক কার্যদিবস সময় লাগবে বলে জানিয়েছেন হাইকোর্ট।  শুনানি শেষ হলে যে রায় আসবে তাই বলে দেবে ঐশীর ভবিষ্যৎ।

সোমবার হাইকোর্টে হাজির করা হয় ঐশীকে। এদিন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ঐশীর সঙ্গে খাস কামরায় কথা বলেন। সেখানে ঐশী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ মার্চ ঐশীর করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির সময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে ১০ এপ্রিল হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন।

ওইদিন আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী সাংবাদিকদের জানান, ‘ঐশীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার এক রিপোর্টে তথ্য পাওয়া যায় যে হত্যার সময় ঐশী মানসিকভাবে সুস্থ ছিল না। বিষয়টি আদালতের সামনে তুলে ধরায় আদালত তাকে হাজির করতে বলেন।’

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের এক ফ্ল্যাট থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওইদিনই পল্টন থানায় আত্মসমর্পণ করে ঐশী।

এরপর ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঐশীকে মৃত্যুদণ্ড এবং তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন। ওই বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। ৬ ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করে ঐশী।

Tags: ঐশীমৃত্যুদণ্ডহাইকোর্ট
Previous Post

প্রধানমন্ত্রীর ভারত সফর: গণমাধ্যম কি আসলেই সব খবর জানাতে ব্যর্থ?

Next Post

স্পিনার হান্টের সেরা সিলেটের নাঈম

Next Post

স্পিনার হান্টের সেরা সিলেটের নাঈম

যুবকের চাই সেলফি, শচীনের চাই প্রতিজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT