চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশীর প্রাণভিক্ষা চাইলেন নির্মলেন্দু গুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 28, জুন 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মাদকের শিকার হয়ে বাবা-মাকে হত্যা করে এখন মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে দিন কাটছে ঐশী রহমানের।

নেশায় স্বাভাবিক বোধ-বিবেচনা হারিয়ে বাবা-মাকে খুন করা ঐশীর বাস্তবতা বিবেচনায় নিয়ে তার মৃত্যুদণ্ডের সাজা কমাতে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন কবি নির্মলেন্দু গুণ।

মানবিকতার জয়গান গাওয়া কবি সামাজিক মাধ্যম ফেসবুকে ঐশী প্রশ্নে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঐশীর প্রাণরক্ষার জন্য

মহামান্য রাষ্ট্রপতির কাছে

আমাদের আকুল আবেদন

ঐশীর মৃত্যুদণ্ড মওকুফ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করার বিষয়টি নিয়ে আমিও ভাবছিলাম। একটু দ্বিধার মধ্যে ছিলাম। এমন সময় ঐশীর প্রাণদণ্ড মওকুফ করার জন্য মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশে লেখা কবি সৈয়দ তারিকের আবেদনটি চোখে পড়লো।

দেখলাম কবি তারিকের আবেদনটির প্রতি বহু মানুষের সমর্থনও আছে। তারা নেশার কবলে পড়ে বিবেক বা চৈতন্য হারানো কিশোরী ঐশীকে প্রাণভিক্ষা দেবার পক্ষে। আমিও ঐশীকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে অন্য কোনো লঘু দণ্ড দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

আমাদের সংবিধান যেহেতু আমাদের রাষ্ট্রপতিকে অনুকম্পা প্রদর্শনের ক্ষমতা দিয়েছে- এবং ইতিপূর্বে এরকম অনুকম্পা আমাদের রাষ্ট্রপতিগণ একাধিক ক্ষেত্রে প্রদর্শনও করেছেন, সেহেতু ঐশীর বয়স এবং অপরাধঅন্তে অপরাধ স্বীকার করে নিজেকে আইনের কাছে সোপর্দ করার বিষয়টি বিবেচনা করে মহামান্য রাষ্ট্রপতি ঐশীর প্রাণদণ্ড মওকুফ করতে পারেন।

এই স্বকর্মদোষে অভিভাবকহারা, প্রায়-মস্তিষ্ক-বিকৃত কিশোরী ঐশীর পক্ষ থেকে কবি সৈয়দ তারিকের মতো আমিও মাননীয় রাষ্ট্রপতির কাছে মেয়েটির প্রাণরক্ষার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

“ক্ষমা” শব্দটি যেহেতু আমাদের অভিধান ও সংবিধানে আছে-, সেহেতু ক্ষেত্রবিশেষে ক্ষমার প্রয়োগও আমরা প্রত্যাশা করতে পারি।

মহামান্য রাষ্ট্রপতি, আপনি ঐশীকে প্রাণ ভিক্ষা দিন। তাতে কবরে শায়িত হতভাগিনী ঐশীর মা-বাবাও অখুশি হবেন না। আমার ধারণা, দেশের অধিকাংশ মানুষও ঐশীকে ফাঁসির রশিতে ঝুলতে দেখতে চাইছেন না ‘।

Tags: ঐশী
Previous Post

সাঙ্গার চোখে সেরা নন শচীন

Next Post

ব্রেক্সিট: পাউন্ডে মন্দায় বাংলাদেশীরা দ্বিধায়

Next Post

ব্রেক্সিট: পাউন্ডে মন্দায় বাংলাদেশীরা দ্বিধায়

ভারত পশ্চিমের বখে যাওয়া সন্তান: চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT