চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশীর নতুন ছবি ‘আদম’, নায়ক ইয়াশ রোহান

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
3:40 অপরাহ্ন 07, জুলাই 2019
in বিনোদন
A A

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী এবং ‘স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান। এ জুটির নতুন ছবির নাম ‘আদম’।  

রবিবার (৭ জুলাই) দুপুরে তারা দুজনেই চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ইতোমধ্যে দুজনেই লিখিতভাবে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা বলেন, ‘আদম’ নির্মাণ করবেন আবু তাওহীদ হিরণ।

ইয়াশ বলেন, ‘আদম’ ছবিতে কাজ করতে যাচ্ছি। ১২ জুলাই মহরতের মাধ্যমে নির্মাতা বিস্তারিত জানাবেন। তিনি বলেন, গল্প, চরিত্র সম্পর্কে আগেই কিছু জানাতে চাই না। খুব সিরিয়াস ইস্যু নিয়ে ‘আদম’ নির্মিত হতে যাচ্ছে। দর্শক পছন্দ করবে।

‘মিশন এক্সট্রিম’ ঐশীর প্রথম ছবি। ওই ছবির কাজ প্রায় শেষের দিকে। নতুন ছবি ‘আদম’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আদম’ আমার দ্বিতীয় ছবি। আমার বিপরীতে কাজ করবেন ইয়াশ রোহান। তার সঙ্গে এটি হতে যাচ্ছে আমার প্রথম।

ঐশী আশা করছেন, তাদের এই জুটিকে বড়পর্দার দর্শক গ্রহণ করবে। পাশাপাশি ‘আদম’ দিয়ে দর্শক নতুনভাবে তাকে চিনবে।

‘আদম’ প্রযোজনা করতে যাচ্ছেন তামিম হোসাইন। কাহিনী ও সংলাপ করেছেন মাসুদ পারভেজ। এ ছবির ট্যাগ লাইন ”আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান”।

ইয়াশ রোহান, ঐশী ছাড়াও অভিনয় আরও করবেন শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফ্ফান মিতুল, রঙ্গন হৃদ্য প্রমুখ। ২৬ আগস্ট থেকে ঢাকার বাইরে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Tags: অ্যালেন শুভ্রইয়াশ রোহানঐশীমনিরা মিঠুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিম
Previous Post

‘একা একটা দলকে সেমিফাইনালে নেয়া যায় না’

Next Post

গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান

Next Post

গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের দিনটি কেমন ছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT