চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহ্যবাহী ৮ নম্বর জার্সিটা পেদ্রিকে দেবেন আলভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 10, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার ঐতিহ্যবাহী ৮ নম্বর জার্সির প্রতি বাড়তি একটা আকর্ষণ অনুভব করেন ক্লাবে যোগ দেয়া মিডফিল্ডাররা। ইতিহাস বিজড়িত জার্সিটি এখন পরছেন ব্রাজিলিয়ান দানি আলভেজ। যা অনেকদিন ধরেই চেয়ে আসছেন পেদ্রি। বিষয়টা আলভেজের অজানা নয়। আগামী মৌসুমে তাই তরুণ মিডফিল্ডারকে পছন্দের ৮ নম্বর ছেড়ে দেয়ার কথা জানিয়ে দিলেন অভিজ্ঞ তারকা।

গত মৌসুমে দ্বিতীয় মেয়াদে বার্সায় যোগ দিয়ে জার্সি বাছাই করার খুব একটা সুযোগ পাননি আলভেজ। ৮ নম্বর ফাঁকা পড়ে থাকায় না চেয়েও পেয়ে যান। বার্সায় জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো কিংবদন্তিদের গায়ে চাপানোর ইতিহাস আছে যে জার্সির।

১৯ বর্ষী স্প্যানিশ পেদ্রির পছন্দের শীর্ষে সাবেক মিডফিল্ডার ইনিয়েস্তা ও বর্তমান কোচ জাভির সেই জার্সি নম্বরটি। যা আসছে মৌসুমে পেতে চলেছেন তিনি।

‘এক সাক্ষাৎকারে পড়েছিলাম পেদ্রি বলেছে ৮ নম্বর জার্সি পছন্দ করে। ক্লাবের সাথে কথা বলেছি। পরের মৌসুমে যদি পেদ্রি চায়, অবশ্যই সে এটি নিতে পারে। যদি আমি থাকি তবুও অবশ্যই পাবে। আমি চলে গেলে সরাসরি পেয়েই যাবে।’

বার্সায় পেদ্রি এখন ১৬ নম্বর জার্সি পরে মাঠে নামেন। বার্সায় ৮ নম্বর বিশেষ অর্থ বহন করে বলেই তাকে এর মান রাখার কথাও মনে করিয়ে দিয়েছেন আলভেজ।

‘যদি সে ৮ নম্বর চায় তবে এটা তার, কিন্তু একটাই মিশন থাকতে হবে, এটাকে ভালোভাবে রক্ষা করতে হবে। কারণ এই জার্সিটি বিশেষ মানুষের। বিশেষ করে আমার জন্য, ইনিয়েস্তা ও হিস্টোর মতো ফুটবলাররা এই জার্সি পরতেন। তারা এমন ফুটবলার যারা এই ক্লাবের জন্য অনেককিছু করেছেন।’

Tags: আলভেজইনিয়েস্তাজাভিপেদ্রিবার্সেলোনোলিড স্পোর্টস
Previous Post

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪২

Next Post

নতুন অফিসে যোগ দেওয়া হলো না সোয়েবের

Next Post

নতুন অফিসে যোগ দেওয়া হলো না সোয়েবের

পিএসজির খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মেসি, নেইমার ও এমবাপে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের ‘ভবিষ্যতে’ প্রভাব ফেলবেন মেসি-নেইমার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT