চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহ্যবাহী এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট সাঙ্গাকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 02, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

শত বছরের ইতিহাসে ব্যতিক্রমী সিদ্ধান্ত। ব্রিটেনের বাসিন্দা না হয়েও ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আগামী অক্টোবর মাস থেকে এক বছর তিনি এই পদ অলংকৃত করবেন। বুধবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার লর্ডসে এমসিসির বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট পদে সাঙ্গাকারার নাম প্রস্তাব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থনি রেফোর্ড। উপস্থিত সদস্যরা তাতে সমর্থন জানালে লঙ্কান ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যানকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়।

ক্যারিয়ারে ১৩৪টি টেস্টে মোট ১২,৪০০ রান করেছেন সাঙ্গাকারা। লর্ডসের অনার্স বোর্ডে দুইবার তার নাম উঠেছে। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই লর্ডসেই ১৪৭ রান করেন তিনি। যদিও শেষ পর্যন্ত টেস্ট ম্যাচটি ড্র হয়। ওই সফরেই একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই মাঠে তিনি ১১২ রান করে দলকে জেতান।

এদিন এক বিবৃতিতে ৪১ বছর বয়সী সাঙ্গাকারা জানিয়েছেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গর্বিত বোধ করছি। এই ভূমিকা পালন করার জন্য আমি অপেক্ষায় রয়েছি। আমার কাছে এমসিসি বিশ্বের সবচেয়ে মহান ক্রিকেট ক্লাব। ক্রিকেটের প্রসারে সারাবিশ্বে মাঠের ভেতরে ও বাইরে এই ক্লাবের উদ্যোগ প্রশংসনীয়। ২০২০ সালটা আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে লর্ডসে। আমি আনন্দিত যে আমি এমসিসির সভাপতি হিসাবে ভবিষ্যতের সমর্থনে অংশ নিতে সক্ষম হব।’

সাঙ্গাকারা প্রেসিডেন্ট থাকালীন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া এখানেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত নতুন ১০০ বলের ক্রিকেটের ফরম্যাট।

সাঙ্গাকারা এমসিসি সঙ্গে অনেকদিন ধরে ব্যাপকভাবেই জড়িত ছিলেন এবং ক্রিকেটের শক্তিশালী ও স্মরণীয় এ ক্লাবে ২০১১ সালের ‘স্পিরিট ক্রিকেট অব কাউডরে বক্তৃতা দিয়েছেন। ২০১২ সালে তিনি ক্লাবটির আজীবন সদস্য পদ লাভ করেন। একই বছরে তিনি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগ দেন এবং সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন।

এমসিসির সাথে তার সংযোগ দীর্ঘ পথের। ২০০২ সালে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময় এই ক্লাবের বিপক্ষে তিনি ক্লার্কের পার্কের প্রথম শ্রেণির ম্যাচে চেস্টারফিল্ডে ব্যাট করেছিলেন। ২০০৫ সালের সুনামির জন্য রিলিফ সংগ্রহের ম্যাচে লর্ডসে আন্তর্জাতিক একাদশের বিরুদ্ধে তিনি এমসিসির হয়ে খেলেছিলেন।

২০১৯ সালের ১ অক্টোবর সাঙ্গাকারার অফিস শুরু হয়ে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হবে। লর্ডসের পরের গ্রীষ্মটা বেশ ব্যস্ত বছর হবে। কারণ এখানে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থনি রেফোর্ড তার বিবৃতিতে বলেছেন, ‘এমসিসি আকার এবং আন্তর্জাতিক খ্যাতি উভয়ের বিস্তৃতির দিকে চোখ দিয়েছে। আমি আনন্দিত যে কুমার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি মাঠে এবং মাঠের বাইরে উভয় দিকেই একজন অসামান্য ব্যক্তি এবং ক্লাবের হয়েও তিনি বিশাল অবদান রাখবেন। প্রেসিডেন্ট পদে পদোন্নতিতে বিশ্বকাপ এবং অ্যাশেজ বছরেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

Tags: এমসিসিলিড স্পোর্টসসাঙ্গাকারা
Previous Post

রাষ্ট্রের গোপন তথ্য ‘ফাঁস’ করে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

Next Post

নব্বই ছুঁই ছুঁই গদার আঁকছেন নতুন ছবি নির্মাণের ছক!

Next Post

নব্বই ছুঁই ছুঁই গদার আঁকছেন নতুন ছবি নির্মাণের ছক!

‘ফণী’র ফণায় ৭ নম্বর বিপদ সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT