চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 03, নভেম্বর 2018
in রাজনীতি
A A

এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে মতিঝিলে ড. কামালের চেম্বারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপ আবার শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবারও চিঠি পাঠাবে ঐক্যফ্রন্ট। সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে বলে জানান তিনি।

এছাড়া নির্বাচনের অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে জনসংযোগ করবে ঐক্যফ্রন্ট৷

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের এতো কথা বলার পরও যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে কী করা যায় তা দেখবো৷

এর আগে শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপি মহাসচিবসহ ঐক্যফ্রন্ট নেতারা বৈঠক করেন।মির্জা ফখরুল ছাড়াও ওই বৈঠকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর দাবিতে শনিবার বিকেলে ইসিকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধান নির্বাচন কমিশন বরাবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে একটি চিঠি পৌঁছে দেন গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক।

Tags: জাতীয় ঐক্যফ্রন্টমাহমুদুর রহমান মান্নালিড নিউজ
Previous Post

কবে ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী?

Next Post

রোববার প্রধানমন্ত্রীকে আবারও সংলাপের চিঠি দেবে ঐক্যফ্রন্ট

Next Post
মির্জা ফখরুল-বিএনপি-প্রার্থী

রোববার প্রধানমন্ত্রীকে আবারও সংলাপের চিঠি দেবে ঐক্যফ্রন্ট

আ স ম রবের পরিবর্তে ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT