চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে জাবি ছাত্রদল সভাপতি আটক

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
9:50 অপরাহ্ন 06, নভেম্বর 2018
in রাজনীতি
A A

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রমনা গেট এলাকা থেকে তাকে আটক করেছে বলে নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত।

রহিম সৈকত জানান, আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত সমাবেশে অংশগ্রহণ শেষে ফেরার পথে কোন প্রকার কারণ ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠছে সেটিকে দমিয়ে রাখতেই সোহেল রানাকে আটক করেছে পুলিশ। এভাবে গ্রেফতার, জুলুম- নির্যাতন করে আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। আমরা দ্রুত তার মুক্তি দাবি করছি।

এদিকে সোহেল রানাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ ঘটনার ব্যাপারে শিগগিরই বিবৃতি প্রদান করা হবে। সোহেল রানাকে মুক্তি না দিলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৭ তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Tags: আটকছাত্রদল সভাপতিজাবিসেমি লিড
Previous Post

পিচিচি’তে মেসিকে টেক্কা দিচ্ছেন তারা পাঁচজন

Next Post

আগামীকাল সংলাপে ঐক্যফ্রন্ট থেকে যারা অংশ নেবেন

Next Post

আগামীকাল সংলাপে ঐক্যফ্রন্ট থেকে যারা অংশ নেবেন

৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে বলছি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT