চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ ধরণের ‘ভুল’ মোটেও কাম্য নয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:05 অপরাহ্ন 15, জানুয়ারি 2020
in সম্পাদকীয়
A A
Bangladeshi people praying during Durga Puja festival at a temple. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সিটি নির্বাচনের আমেজ বিরাজ করার কথা থাকলেও এখন ওই পরিবেশ নেই বললেই চলে। নির্বাচনের দিন, অর্থাৎ ৩০ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন সরস্বতী পূজা। এ কারণে স্বাভাবিকভাবেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আন্দোলন চলছে রাজধানীতে।

ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনে ৩ দফা দাবি নিয়ে বুধবারও ঘণ্টাখানেক শাহবাগ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এমন ধর্মীয় আয়োজনের দিন নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

বিষয়টি এর আগে আদালত পর্যন্ত গড়িয়েছে। রিটের শুনানি খারিজ করে ওই দিনই নির্বাচন করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত বিষয়টিতে একটি সিদ্ধান্তে পৌঁছেছে, সেজন্য কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ হয়তো নেই। কিন্তু দেশের একটি বিরাট অংশের মানুষ যে বিষয়টি পছন্দ করেননি, সেটা ইতোমধ্যে প্রতীয়মাণ।

সরস্বতী পূজা দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষদের একটি গুরুত্বপূর্ণ পর্ব। তারা ইচ্ছে করলে ওইদিন ঐচ্ছিক ছুটিও নিতে পারেন বলে সরকারি ছুটির নীতিমালায় উল্লেখ আছে। এছাড়া ওই পূজা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হয়, সেজন্য নির্বাচন উপলক্ষে সেই পর্বে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। যা আসলে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হবার শামিল বলে আমাদের মনে হয়েছে। বিষয়টি আমাদের খুবই মর্মাহত করেছে।

পঞ্জিকায় দেখা তারিখ ও পূজার রীতিনীতির মারপ্যাঁচে এই বিভ্রাট বা জটিলতা হয়েছে বলে মেনে নিলেও বিষয়টি পরিবর্তনের সুযোগ ছিল বলে আমরা মনে করি। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা যথার্থ দায়িত্বশীলতার পরিচয় দেননি বললেও ভুল হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানের এমন বিতর্কিত কর্মকাণ্ড কখনোই কাম্য নয়।

আমাদের আশাবাদ, ভবিষ্যতে এ ধরণের ভুল বা বিভ্রাট তৈরি যেন না হয় সেই বিষয়ে সংশ্লিষ্টরা যথেষ্ট পরিমাণ সতর্ক হয়ে কার্যকর ব্যবস্থা নেবেন। এখনও সম্ভব হলে নির্বাচনের তারিখ পরিবর্তন করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন পালনের সুযোগ করে দিয়ে নির্বাচনকে সবার কাছে উৎসবমুখর করে তুলতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: সম্পাদকীয়সরস্বতী পূজাসিটি নির্বাচন
Previous Post

কাশ্মীর: ‘চীনের চাপে’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

Next Post

শিশু মৃত্যুহার হ্রাসে কাজ করল ‘বাবা-মেয়ে’র দল

Next Post
বাবা-মেয়ের দল শিশু মৃত্যুহার কমাতে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু মৃত্যুহার হ্রাসে কাজ করল ‘বাবা-মেয়ে’র দল

বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইমেন ভয়েস অ্যান্ড লিডারশিপ-বাংলাদেশ’ প্রকল্পের যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT