চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 09, এপ্রিল 2020
in বিনোদন
A A
একটি হাস্যোজ্জ্বল দম্পতি, পুরুষ ও নারী, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ/ এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারি হুঁশিয়ার’-এর সঙ্গে সুর মিলিয়েই যেন করোনার এই দুঃসময়ে তরুণদের প্রতি অন্যরকম এক যুদ্ধ জয়ের আহ্বান জানিয়েছেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি।

পুরো বিশ্বের মতো করোনার কারণে স্থবির বাংলাদেশ ও। মরণব্যাধী এই ভাইরাসের বিস্তার রোধে ঘরে বসেই সময় কাটাচ্ছেন সব শ্রেণি পেশার মানুষ। সবার মতো ঘরেই আছেন ফারুকী-তিশা। কী করছেন তারা?

করোনার এই দুঃসময়ে ফারুকী-তিশার ঘরের খবর জানালো ইউনিসেফ বাংলাদেশ। মূলত জনসাধারণকে সচেতন করতেই এই ভিডিও।

ইউনিসেফ এর অফিশিয়াল ফেসবুকে সম্প্রতি পোস্ট করা ওই ভিডিওতে তরুণদের উদ্দেশে তিশা বলেন, এ দুর্যোগের দিনে তরুণদের দায়িত্ব হচ্ছে ঘরে থাকা, অন্যদের ঘরে থাকতে উৎসাহিত করা। করোনার বিরুদ্ধে আমাদের এ লড়াই অনেক লম্বা সময়ের জন্য হতে যাচ্ছে। একটু ধৈর্য সহকারে সময়টা পার করতে হবে। পরিবারের সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিতে হবে। বয়জ্যেষ্ঠ ও শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। প্রার্থনা করতে হবে যাতে আমরা এ ঝড়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যেতে পারি। নিশ্চয়ই পারবো, পারবো না?

ইউনিসেফ বাংলাদেশের ওই ভিডিওতে তিশার সঙ্গে ঘরের কাজগুলোও ভাগাভাগি করে নিতে দেখা গেছে ফারুকীকে। দিনের পর দিন ঘরে থাকা যে কোনো মানুষের জন্যই কঠিন। কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে এ ছাড়া কোনো বিকল্পও নেই। তাই তিশা জানালেন, কী করে বাড়িতে থাকার এই সময়টা কাজে লাগানো যায়।

ভিডিওতে তিশা জানান, তার স্বামী ফারুকী ঘরে থাকার সময়টাকে তিন ভাগে ভাগ করেছেন। তার পবর্তী চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনের কাজ, ঘরের কাজ ও বিশ্রাম। এদিকে তিশা তৈরি করছেন ঘরের পুরোনো জিনিসপত্র দিয়ে দারুণ সব শো-পিস, কুশন কাভারসহ নানা জিনিস।

যারা ঘরে বসে বিরক্ত হচ্ছেন, বা করার মতো কিছু পাচ্ছেন না। তাদের উদ্দেশ্যে ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বললেন, দুই দিন আগেও জানতাম না আমি এসব করতে পারি। আপনারাও চাইলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন। নতুন কিছু শিখতে পারেন। অনেক আগে বই কিনে রেখেছেন সেগুলো পড়তে পারেন। এইভাবে সময়টাকে উপভোগ্য করে তুলতে পারেন।

প্রায় তিন মিনিটের এই ভিডিওটি পরিচালনার পাশাপাশি চিত্রগ্রহণের কাজটিও করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সহকারি হিসেবে ছিলেন পলাশ নাজিম। ভিডিওটির এডিট ও কালার করেছেন মোমিন বিশ্বাস এবং সংগীতায়োজনে ছিলেন চিরকুট ব্যান্ডের পাভেল অরীন।

ইউনিসেফ এর ভিডিও:

Tags: ইউনিসেফইউনিসেফ বাংলাদেশকরোনাতিশানাটকনির্মাতাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
Previous Post

করোনাভাইরাস: অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর স্থগিত

Next Post

করোনাভাইরাস: ছুটির সময়ে যেসব জরুরি পরিষেবা চালু থাকবে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ছুটির সময়ে যেসব জরুরি পরিষেবা চালু থাকবে

ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় ১ মাস বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT