ইতিহাদ এয়ারলাইন্সের ‘৩এ৮০’ দেখলে প্রথমেই অনুমান করাই কঠিন যে এটি হোটেল না বিমান। কারণ এই বিমানে যাত্রীদের জন্য রাখা হয়েছে প্রাইভেট অ্যাপার্টমেন্টের প্রায় সব সুবিধা। এ যেনো আকাশে হোটেল।
ইতিহাদের এই বিমানে আছে একেবারেই নিজের মতো থাকার জন্য আলাদা কামরা। ঘুমানোর জন্য আছে দুটি বেড।
নিজস্ব ব্যবহারের জন্য বাথরুম। আছে গোসলের জন্য ঝরনাও। আর যাত্রীদের সেবার জন্য রাখা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের।
এতোসব সুবিধা ভোগের জন্য যাত্রীদের ভাড়া দিতে হয় ২০ হাজার মার্কিন ডলার।
বিমানে কী সব ব্যবস্থা আছে ভিডিওতে দেখুন-






